হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

জুয়া খেলার অপরাধে কুড়িগ্রামে ইউনিয়ন যুবলীগ সভাপতি সহ আটক-৫


কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরাঞ্জামসহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সহ পাঁচ জুয়ারীকে আটক করেছে পুলিশ। 


আটক পাঁচজনকে জুয়া খেলার অপরাধে গ্রেফতার দেখিয়ে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করেছে পুলিশ। 



গ্রেফতারকৃতরা হলেন নাগেশ্বরী থানার ধনী গাগলা বাইগচাটারী গ্রামের মৃত ফুল মামুদের ছেলে হাসমত আলী (৫৬), ধনী গাগলা ছিলা খানার মৃত আব্দুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন (৪৮), একই এলাকার  মৃত মকবুল হোসেনের ছেলে আনিছুর রহমান (৩৩) এবং পার্শবর্তী ফুলবাড়ী উপজেলার পূর্ব অনন্তপুর বেড়াকুটি গ্রামের মৃত আনছার আলীর ছেলে কাশিপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম (৪৪), একই উপজেলার অনন্তপুর হাজীটারী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)।  



পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা গ্রামের মৃত ফুল মামুদ ছেলে হাসমত আলী (৫৬) এর বাড়ির আঙ্গিনায় জুয়ার আসর হতে ওই পাঁচ জুয়ারীকে আটক করে থানায় আনা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। 



নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


আরও খবর