বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

দাবালনে পুড়ছে যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপ, নিহত বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-08-2023 03:14:53 am


দাবালনের আগুনে পুড়ে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঞ্চলের মাউই দ্বীপ। এত নিহতের সংখ্যা বেড়ে ৫৩৫৩ জনে দাঁড়িয়েছে। এ দ্বীপের প্রধান আকর্ষণীয় পর্যটন স্পট লাহাইনা শহর বড় ধরনের ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়েছে। সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, এ শহরের বেশিরভাগ অংশই বিধ্বস্ত হয়ে গেছে।


খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলের কয়েক হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ দাবানলকে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।


হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে দাবানলের তীব্রতা বেড়েই চলেছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি। মাউই কাউন্টি কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আরও ১৭ জন এই দাবানলে নিহত হয়েছেন। এর আগে, কয়েক দিন ধরে চলা এই দাবানলে নিহত হন ৩৬ জন। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। বিবৃতিতে বলা হয়েছে, দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।


হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন মার্কিন জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার দুই হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে ছিলেন। ১১ হাজার মানুষ বিদ্যুৎ সংযোগহীন অবস্থায় আছেন। মাউইয়ের পশ্চিমাংশে কোনো ধরনের বিদ্যুৎ সংযোগই নেই।


জশ গ্রিন জানান, দাবানলের ফলে ১ হাজার ৭০০ ভবন পুরোপুরি জ্বলে ছাই হয়ে গেছে। এ ছাড়া তিনি বলেছেন, ‘বিপর্যয় শুরুর পর থেকেই এখন পর্যন্ত এই আমাদের মূল্যায়ন। আপনাদের নিশ্চিত করছি যে, কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন এবং কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি ধ্বংস হয়ে গেছে।’


উদ্ধার ও সন্ধান তৎপরতা চালু রয়েছে উল্লেখ করে স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আরও ক্ষয়ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ আশপাশের এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের সড়কপথ। এ ছাড়া দ্বীপটিতে যারা বেড়াতে যাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাদের আবেদন বাতিল করা হয়েছে।


ইতোমধ্যে হাওয়াই এর আশপাশের এলাকা খালি করাসহ এই অঞ্চলে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। চার হাজারের মত পর্যটক আটকা পড়েছেন দ্বীপরাজ্যটিতে।


হাওয়াইয়ের গভর্নর সিলভিয়া লিউক এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যাদের সরিয়ে নেওয়া হয়েছিল তাদের আশ্রয় দিতে গিয়ে আশ্রয়কেন্দ্রগুলোতে ধারণক্ষমতার বেশি লোকজনকে থাকতে দিতে হচ্ছে। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।’


দ্বীপের জরুরি ব্যবস্থাপনা সংস্থা বুধবার এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের এ দ্বীপ রাজ্যে দাবানল শরু হয়। মাউই দ্বীপের ৩৫ হাজারের বেশি মানুষ, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং অবকাঠামো ঝুঁকির মধ্যে আছে।


হারিকেন ডোরার কারণে সৃষ্ট প্রবল বাতাসের কারণে দ্রুত দাবানল ছড়াচ্ছে। বাঁচার জন্য অনেক মানুষ পাশের সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হচ্ছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখানো হয়েছে যে প্রায় ১২ হাজার বাসিন্দার শহর লাহাইনার কেন্দ্রে আগুন জ্বলছে। এ শহরটি একটি আকর্ষণীয় পর্যটন স্পট।


দাবানল থেকে রক্ষা পাওয়া বাসিন্দা মেসন জার্ভি বলেছেন, এটা আমার দেখা সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। এতে সম্পূর্ণ লাহাইনা শহর পুড়ে ছারখার হয়ে গেছে।


শহরের গভর্নর জোশ গ্রিন বলেছেন, মাউই দ্বীপের প্রধান আকর্ষণীয় পর্যটন স্পট লাহাইনার বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে। এখানে শত শত স্থানীয় পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

আরও খবর


6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১৩ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২৭ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে