বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

দুর্যোগ কবলিত স্থানে এইচএসসি পরীক্ষা বন্ধ থাকতে পারে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-08-2023 11:24:59 am

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যথাসময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যদি কোনো স্থান প্রাকৃতিক দুর্যোগ কবলিত হয় শুধুমাত্র সেই স্থানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ রাখা হবে। বাকি সারাদেশে পরীক্ষা চলবে। দেশে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা বাড়লেও তাতে পাবলিক পরীক্ষা বন্ধ রাখার সুযোগ নেই।


শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে দীপু মনি বলেন, ‘কিছু পরীক্ষার্থী সব সময় পরীক্ষার আগে চিন্তা করে আরেকটু সময় পেলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে। আর সেজন্য তো এত পরীক্ষার্থীর পরীক্ষা পিছিয়ে দেওয়া যায় না। এটি পাবলিক পরীক্ষা, এটি সঠিক সময়ে নেওয়া জরুরি। এমনিতে কোভিডের কারণে অনেক সময় পিছিয়ে পরীক্ষা নিতে হচ্ছে এবং এ বছর আমরা চেষ্টা করছি পরীক্ষা এগিয়ে নিতে। আগামী বছর আমরা চেষ্টা করব স্বাভাবিক সময়ে পরীক্ষা নিতে।’


তিনি বলেন, ‘যে অল্প সংখ্যক শিক্ষার্থী আন্দোলনে আছে, তারা রাস্তাঘাটে আন্দোলন না করে পড়ার টেবিলে ফিরে যাক এবং তারা প্রস্তুতি নিলে আমি বিশ্বাস করি তারাও ভালো করবে। তাদের জন্য প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী যারা ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ করেছেন তাদের পরীক্ষা পিছিয়ে দেয়া যায় না। যেহেতু এটি পাবলিক পরীক্ষা তাই পরীক্ষা সময়মতো নেয়া জরুরি ’


তিনি আরো বলেন, প্রতি বছরই আমাদের পরীক্ষার্থীরা শতভাগ ভাগ পাস করে না। যারা পাস করে না তারা পরের বছর আবার পরীক্ষা দেয়। যারা ভালো করে না তারা আবার মান উন্নয়নের জন্য পরবর্তী বছরে পরীক্ষা দেয়। সেই সুযোগগুলো সব আছে। আমি আশা করি পাবলিক পরীক্ষা পেছানোর যেহেতু সুযোগ নেই, তাই পরীক্ষার্থীরা যেন পড়াশুনায় মনোযোগ হয়। তাদের প্রতি দোয়া ও শুভকামনা রইল। তারা যেন ভালোভাবে প্রস্তুতি নিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে।


এর আগে মন্ত্রী শহরের পুরান বাজার ডিগ্রি কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা চত্বর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জজকোর্টের পিপি রনজিত রায় চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ শ্রাবণ ও আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ বাদল।


উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট। এ পরীক্ষায় ৯টি সাধারণ, আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী অংশ নেবে। 

আরও খবর

6a2d0215dbe7f-130626010909.webp
মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের

২০ ঘন্টা ১৬ মিনিট আগে



6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

২ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে