আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরিয়ায় সেনাবাহিনীর গাড়িতে আইএস’র হামলায় ৩৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-08-2023 07:48:09 am

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পূর্বাঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে আইএসের হামলায় ৩৩ জন নিহত হয়েছে।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার এ কথা জানিয়েছে।


যদিও এর আগে বলা হয়েছিল এ হামলায় ২৬ জন নিহত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় সামরিক বাহিনীর গাড়িতে চালানো এ জঙ্গি হামলা চলতি বছর সরকারি বাহিনীর ওপর চালানো হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ।


সিরিয়ায় ২০১৯ সালে ইসলামিক স্টেট গ্রুপ বা আইএস তাদের সর্বশেষ ভূখন্ডেরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু মরুভূমির গোপন আস্তানা থেকে তারা মাঝে মাঝেই অতর্কিত হামলা চালায়।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদেল রহমান বলেন, সেনাবাহিনীর গাড়িতে চালানো হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ হয়েছে।


লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠনটি শুক্রবার বলেছে, জিহাদিরা মায়াদিনের কাছের মরুভূমিতে সামরিক যানটি ঘিরে ফেলে গুলি চালাতে শুরু করে।পরে আইএস হামলার দায় স্বীকার করে তাদের ‘আমাক বার্তা’ সংস্থা থেকে বলেছে, তাদের যোদ্ধারা দু’টি সামরিক যানে অতর্কিত হামলা চালিয়েছে এবং বাস দ’ুটিতে আগুন ধরিয়ে দিয়েছে।


একটি সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, সন্ত্রাসী হামলায় বেশকিছু সংখ্যক সেনা সদস্য হতাহত হয়েছে।


আবদেল রহমান বলেছেন, আইএস সম্প্রতি সেনাবাহিনীর ওপর হামলা জোরদার করেছে। তাদের লক্ষ্য বেশি সংখ্যক সামরিক সদস্যের প্রাণহানি ঘটানো।

আরও খবর


6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১৭ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩০ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে