অন্ধকারে প্রান্তিক জনপদ: গ্রামীণ অর্থনীতির ভবিষ্যৎ কী? র‍্যাব-পুলিশের অভিযানে দুই মাদক কারবারীসহ ১৬৪৯ বোতল ফেনসিডিল আটক বেগমগঞ্জে স্বাস্থ্য পরিবহন শ্রমিক দিয়ে হামের টিকা প্রদান, শিশু মৃত্যুর ঝুঁকি। নড়াইলে দুটি পৃথক অভিযানে ডিবি পুলিশ কর্তৃক ৩৯৮ বোতল ইসকাফ ও ০৫ বোতল বিদেশি মদ সহ ০২ জন বরিশালে দৈনিক আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চৌদ্দগ্রাম গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন যশোর ইনস্টিটিউটের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’, বিপুল জয় কখন থামবে অতিরিক্ত ভাড়া আদায়ের অনিয়ম নাগেশ্বরীতে ইয়াবা সম্রাট শাহ-জালাল আটক - সার্বিক সহযোগিতায় বলদীটারি অপরাধ নির্মূল কমিটি সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৬৩ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ নারী আটক উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

কুড়িগ্রামে এসএসসির প্রশ্নপত্র ফাঁস: উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহমান





 কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় আজ আরও দুটি পরীক্ষা স্থগিত ঘোষনা করা হয়েছে। স্থগিত পরীক্ষা দুটি হল জীব বিজ্ঞান ও উচ্চতর গনিত।


বৃহস্পতিবার (২২ শে সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাসের স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানা গেছে।


অফিস আদেশে বলা হয়েছে, চলমান এসএসসি পরিক্ষা ২০২২ এ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলাধীন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনায় ভূরুঙ্গামারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মোঃ আব্দুর রহমানকে দায়িত্বে অবহেলার অভিযোগ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি মালা ২০১৮ (২)( খ) (আ) অনুসারে অসদাচারনের দায়ে ২২ শে সেপ্টেম্বর ২০২২ হতে সাময়িক বরখাস্ত করা হলো।


এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ পর্যন্ত কেন্দ্র সচিব ও নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিয়নসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত আছেন কেউ ছাড় পাবে না।