র‍্যাব-পুলিশের অভিযানে দুই মাদক কারবারীসহ ১৬৪৯ বোতল ফেনসিডিল আটক বেগমগঞ্জে স্বাস্থ্য পরিবহন শ্রমিক দিয়ে হামের টিকা প্রদান, শিশু মৃত্যুর ঝুঁকি। নড়াইলে দুটি পৃথক অভিযানে ডিবি পুলিশ কর্তৃক ৩৯৮ বোতল ইসকাফ ও ০৫ বোতল বিদেশি মদ সহ ০২ জন বরিশালে দৈনিক আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চৌদ্দগ্রাম গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন যশোর ইনস্টিটিউটের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’, বিপুল জয় কখন থামবে অতিরিক্ত ভাড়া আদায়ের অনিয়ম নাগেশ্বরীতে ইয়াবা সম্রাট শাহ-জালাল আটক - সার্বিক সহযোগিতায় বলদীটারি অপরাধ নির্মূল কমিটি সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৬৩ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ নারী আটক উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক

যশোর ইনস্টিটিউটের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’, বিপুল জয়

দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউটের ত্রি-বার্ষিক নির্বাচনে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ বিপুল বিজয় লাভ করেছে। ২০টি পদের মধ্যে ১৭টিতেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ জয়লাভ করেছে ৩টি পদে।শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩টি কেন্দ্রের ৪৫টি বুথে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে নবীন-প্রবীণ ভোটারদের উপস্থিতিতে মুখর ছিল নির্বাচনী প্রাঙ্গণ। নির্বাচনে মোট ৩,০২৯ জন ভোটারের মধ্যে ২,০৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতকরা হিসেবে ৭৫.১৭ শতাংশ।ভোট গণনা শেষে শুক্রবার মধ্যরাতে চূড়ান্ত ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন।

পরিচালনা পর্ষদের ২০টি পদে বিজয়ীরা হলেন: কাসেদুজ্জামান সেলিম (১৪৮৮ ভোট), রায়হান সিদ্দিকী প্রবাল (১১৭১), এ. জেড.এম সালেক স্বপন (১১৫৩), অধ্যাপক ইবাদত আলী (১১৩৬), সৈয়দ শাহাজাহান আলী খোকন (১১৩৩), সানোয়ার আলম খান দুলু (১১০৫), অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন (১১০১), জিল্লুর রহমান (১০৯১), নাসির উদ্দীন মিঠু (১০৭০), প্রফেসর শেখ জুলফিকার আলী (১০৫৩), অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু (১০৩৮), শাহনেওয়াজ আনোয়ার লেনিন (১০৩৭), এমরান সাদিক (১০২৬), আনিসুজ্জামান পিন্টু (১০০৬), এসএম মুস্তাফিজুর রহমান কবীর (৯৯৫), অ্যাডভোকেট আবুল কায়েস (৯৮২), আলমগীর হোসেন (৯৮০), হাচিনুর রহমান (৯৭৯), শাহাবুদ্দীন আহমেদ সাবু (৯৪৪) ও হাবিবুর রহমান রুবেল (৮৬৬)।নির্বাচিতদের মধ্যে আনিসুজ্জামান পিন্টু, নাসির উদ্দীন মিঠু ও হাবিবুর রহমান রুবেল ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ থেকে বিজয়ী হয়েছেন। বাকি ১৭ জনই ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন।


আরও খবর