হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

চিনি ও পাম তেলের দাম কমল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-09-2022 06:12:04 pm

◾ নিউজ ডেস্ক 


বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশে পাম তেলের দাম লিটারে ১২ টাকা এবং চিনির দাম কেজিতে ৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার।


গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে প্রতি লিটার পাম তেল মিলগেটে ১২৮ টাকা, পরিবেশক পর্যায়ে ১৩০ টাকা এবং খুচরায় ১৩৩ টাকা দরে বিক্রি হবে--যা গত মাস থেকে ১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।


একই সঙ্গে কমানো হয়েছে পরিশোধিত খোলা চিনি এবং প্যাকেটজাত চিনির দাম। ৬ টাকা কমে প্রতি কেজি পরিশোধিত চিনি মিলগেটে ৭৯ টাকা, পরিবেশক পর্যায়ে ৮১ টাকা এবং খুচরায় ৮৪ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্যাকেটজাত প্রতি কেজি চিনির দাম মিলগেটে ৮২ টাকা পরিবেশক পর্যায়ে ৮৪ টাকা এবং খুচরায় ৮৯ টাকা দরে বিক্রি হবে।


বর্তমানে বাজারে খোলা চিনি ৯০ টাকা এবং প্যাকেটজাত চিনি ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। 

আরও খবর