অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

তজুমদ্দিনে নিয়ম না মেনে সরকারি স্কুলের গাছ কাটলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

ভোলার তজুমদ্দিন উপজেলার সরকারি ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি মধ্য থেকে ফলবান নারিকেল গাছসহ ৪টি গাছ কেটে ফেলেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী বেলাল।  স্কুলের গাছ কাটা, ৩ তলা ভবনের একাংশ ভেঙ্গে ফেলা, শ্রেণি কক্ষকে শিক্ষকের আবাসিক রুমে পরিনত করাসহ কোন নিয়মনীতির তোয়াক্কা করেন না এই শিক্ষক। এই নিয়ে অভিভাবক ও স্থানীয় মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গতকাল স্কুলে গিয়ে দেখা যায়, স্কুল কমপ্লেক্স এরিয়ার মধ্যে ফলবান তিন নারকেল গাছ ও একটি রেইনট্রি (সৃষ্টি) গাছ কাটা অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া পূর্ব পাশের ৩ তলা ভবনের ২য় তলায় গিয়ে দেখাযায় ৩টি শ্রেণি কক্ষকে ৩জন শিক্ষক মিলে আবাসিক বাসস্থানে পরিনত করছেন। এবং স্কুল ছুটির পর ওই আবাসিক রুমে পরিনত করা কক্ষেই ছাত্রীরা প্রাইভেট পড়তে আসেন। এছাড়া কিছুদিন আগে নতুন ৫তলা ভবন নির্মাণের জায়গা সম্প্রসারণ করার অজুহাতে উত্তর পাশের দোতলা ভবনের এক-তৃতীয়াংশ ভবন অনুমতি ছাড়াই ভেঙ্গে ফেলেন। বর্তমান আংশিক ভাঙ্গা ওই ঝুঁকিপূর্ণ দোতলা ভবনে দুটি শ্রেণি কক্ষের পাঠদান কার্যক্রম চলমান রেখেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী বেলাল।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী জানান,কিছু দিন আগে একজন শিক্ষকের আপত্তিকর আচরণের অভিযোগে তোলপাড় হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।
ছাত্রী অভিভাবক আঃ হালিম টুটুল তালুকদার, মোঃ হানিফ মুন্সিসহ আরো অনেকে জানান, ভালো ভবনটিকে আবাসিক রুমে পরিনত করে ঝুকিপূর্ণ ভবনে পাঠদান চলমান রেখেছেন। যেকোনো সময় দূর্ঘনার আশংকা রয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী বেলালের কাছে এসব বিষয়ে জানতে চাইলে বলেন, স্কুলের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে গাছগুলো অপসারণ করা হয়েছে। নবনির্মিত ভবন হস্তান্তর শেষে পুরাতন ভবনের বিষয়ে নিয়মানুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া বলেন, নিয়ম মেনে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটতে হবে।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ জানান, সরকারি ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকটি বিষয়ে অভিযোগ এসেছে। তদন্ত কমিটি করা হয়েছে, প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর