বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

বেগমগঞ্জে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

বেগমগঞ্জে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু



বেগমগঞ্জে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু


রিপন মজুমদার, নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর বেগমগঞ্জে প্রাইভেটকার ব্যাক দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। 


নিহত পুলিশ কর্মকর্তার নাম কাজী আবদুল কুদ্দুস (৬৬)।  তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার নিলসাই গ্রামের কাজী মিন্নাত আলীর ছেলে এবং পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) ছিলেন।  


সোমবার (২১ আগস্ট) সকালের দিকে কুমিল্লার নিলসাই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  এর আগে, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী টু বজরা রেলপথের গণিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  


পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গণিপুর এলাকার চৌমুহনী টু বজরা রেলপথ সড়ক সংলগ্ন গণিপুর এলাকায় নিজের বাসা ছিল নিহত সাবেক পুলিশ কর্মকর্তা কুদ্দুসের । তিনি দ্বিতীয় স্ত্রীর সাথে সেখানে বসবাস করতেন। গতকাল সন্ধ্যার দিকে তিনি বাসা থেকে নিজে প্রাইভেটকার ব্যাক দিয়ে বের হচ্ছিলেন। তখন অসাবধানতাবশত প্রাইভেটকারটি গণিপুর এলাকার চৌমুহনী টু বজরা রেললাইনে উঠে যায়। এতে আটকা পড়ে প্রাইভেটকার। এ সময় ঢাকা স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেন ধাক্কা দিলে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।  


চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

আরও খবর