অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফল সেমিস্টার-২০২২ এর ভর্তি মেলা অনুষ্ঠিত হয়েছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-09-2022 12:07:48 pm

ফাইল ছবি


◾ ইমরান হাসান


গতকাল বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী স্যার। তিনি বলেন বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান চর্চার কেন্দ্রস্থল। জ্ঞান অর্জনের উদ্দেশ্য হলো নিজেকে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা।


সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আমিনুল হক ভূইয়া বলেন, শিক্ষকরা হালনাগাদ বিষয়ভিত্তিক জ্ঞান আহরণ করে ক্লাসে গেলে শিক্ষার্থীরা উপকৃত হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করবে। 


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কাজী আখতার হোসেন স্যার, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আ. ন. ম. রফিকুর রহমান মাদানী স্যার, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী স্যার বক্তব্য রাখেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো: আরশেদ আলী মাতুব্বর স্যার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর শের মোহাম্মদ স্যার, আইন বিভাগের চেয়ারম্যান ড. গোলাম রসুল স্যার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা । ভর্তি মেলায় কয়েকজন শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি ও সভাপতি ভর্তি ফরম তুলে দেন।  


উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি মেলা চলবে। ভর্তি মেলা চলাকালীন ভর্তি ফি-এর ওপর ৫০% ছাড়ের পাশাপাশি স্পট অ্যাডমিশনের ওপর থাকছে বিশেষ ছাড়।


আরও খবর