হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে লিটন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-08-2022 02:36:18 am

সংগৃহীত ছবি



স্পোর্টস ডেস্ক: 


জিম্বাবুয়ের কাছে ৩০৩ রান করেও লজ্জাজনক পরাজয়ের পর আরও একটি দুঃসংবাদ পেলো বাংলাদেশ ক্রিকেট দল। অনফর্ম ব্যাটার লিটন কুমার দাসকে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচের জন্য হারিয়েছে টাইগাররা। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়তে হলো তাকে।


জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছিলেন লিটন। ৮১ রানও করে ফেলেছিলেন তিনি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ৮১ রান করার পরই ডান পায়ের পেশিতে টান লাগে তার। এরপরই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয় তাকে।




তখনই বোঝা গিয়েছিল, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে হয়তো বা লিটনের চলতি সিরিজে আর খেলা হবে না। শেষ পর্যন্ত তাই হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে এ তথ্য।


আজ রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘ব্যাটার লিটন দাস হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত। যে কারণে তাকে অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এই তিন সপ্তাহ তিনি কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।’


বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেক আলফেসানির উদ্বৃতি দিয়ে বিসিবি জানিয়েছে, ‘আমরা লিটনের ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির জায়গাটা স্ক্যান করে দেখেছি। রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে, গ্রেড-২ মাসল স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন তিনি।’


এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। আগামীকাল কিংবা পরশু আরও পরীক্ষা-নীরিক্ষা করা হবে এবং তার রিহ্যাবের জন্য পরিকল্পনা নেয়া হবে।




আরও খবর