ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু

নোবিপ্রবিতে দীর্ঘদিন আন্দোলনের পর এবার আমরণ অনশনের ঘোষনা শিক্ষার্থীদের



বিভাগের নাম অপরিবর্তিত রেখে ডিগ্রি পরিবর্তন করার দাবিতে দীর্ঘদিন আন্দোলনের পর এবার আমরণ অনশনের ঘোষণা দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)  বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। 


সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। 


জানা যায়,দীর্ঘ প্রায়  চার মাস যাবৎ ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা। বিভিন্ন সময় প্রশাসনের আশ্বাসের পরেও দাবি আদায় না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আন্দোলনের মুখপাত্র ও বিএমএস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের  শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন সাব্বির বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের  নাম অপরিবর্তিত রেখে ডিগ্রি পরিবর্তন করার দাবিতে আমরা আজ প্রায় চার মাস যাবৎ ক্লাস পরীক্ষা বর্জন করে শান্তিপূর্ণ আন্দোলন চলমান রেখেছি। আমাদের আন্দোলনের মুখ্য বিষয় হলো বিভাগের নাম অপরিবর্তিত রেখে ডিগ্রি পরিবর্তন। ডিগ্রিজনিত যে সমস্যা তা হলো আমাদের প্রথম দুটি  ব্যাচ গ্রাজুয়েশন শেষ করে যখন চাকুরির বাজারে প্রতিযোগিতায় সমস্যার সম্মুখীন হচ্ছে। 


আমরা আন্দোলনে নেমেছি শান্তিপূর্ণভাবে। কখনও প্রশাসনের সাথে অসহযোগিতামূলক কোন আচরণ করিনি। কিন্তু প্রশাসনের অবহেলার স্বীকার হয়েছি। আন্দোলনের শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিলেও দীর্ঘ সময় ধরে প্রায় চার মাস আমাদের বিভাগের ডিগ্রি পরিবর্তনের বিষয়টির কোন সুরাহা হয়নি। আমরা যারা শেষ বর্ষে আছি তারা এখন চাকুরীর প্রস্তুতিসহ ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ সময় রেখে আন্দোলনে সময় দিয়েও প্রশাসনের অবহেলায় কোন সমাধান পাইনি। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। 


লিখিত বক্তব্যে তিনি আরও বলেন,  আমাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না৷ আগামী দশ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিভাগের ডিগ্রি পরিবর্তনজনিত সমস্যা সমাধান না হলে আমরা আমরণ অনশনে যেতে বাধ্য হব।

আরও খবর