আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপির মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি নেতাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে তাদের মস্তিস্ক নষ্ট হয়ে গেছে। তাদের মাথা ঠিক আছে কি না পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কিছু করে নাই এমন কথা যারা বলছেন তারা অন্ধ অথবা বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে গেছেন।

শেখ হাসিনার সরকার দিনের আলোর মতো পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল, পায়রা বন্দর, বিদ্যুৎকেন্দ্র, ঢাকায় মেট্রোরেলসহ সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। অর্থনীতিতে ৫৬০ ডলার থেকে মাথা পিছু আয় ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়ে গেছে। এসব উন্নয়ন শুধুমাত্র দেশের জনগণের জন্য হয়েছে। এসব কথা যারা ভাবে না তারা বুদ্ধিপ্রতিবন্ধী ছাড়া আর কিছুই নয় বলে তিনি উল্লেখ করেন।

হানিফ আরও বলেন, দেশের জনগণ জানে গত ১৫ বছর ধরে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। কিন্তু বিএনপি জামায়াত জোট ক্ষমতায় থাকা অবস্থায় অপশাসন দুঃশাসনের মাধ্যমে এ দেশ অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল।

৬ সেপ্টেম্বর, বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিক মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝাউদিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোছা. নুরজাহান শারমীন।

হানিফ আরো বলেন, দেশের মানুষের টাকা নিয়ে পলাতক আসামি তারেক জিয়া লন্ডনে বসে আজ বলছে টেক অব বাংলাদেশ। যারা দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায় তাদের মুখে এ ধরনের কথা শোভা পায় না। বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুই-একটি রাজনৈতিক দল অংশ নিবে কি নিবে না সেটা তাদের ব্যাপার, তবে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

Tag
আরও খবর






6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

৩ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে