শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

প্রতিবন্ধী ধর্ষণে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিবন্ধী ধর্ষণে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার



প্রতিবন্ধী ধর্ষণে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


রিপন মজুমদার, বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।


গ্রেফতার ইব্রাহিম খলিল ওরফে সোহেল (৩১) সুবর্ণচর উপজেলার চরআমান উল্যা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।


শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


একই দিন গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।


 প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭ সালের ৭ জুন আসামি সোহেল শারীরিক ও বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) তার পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ফুসলিয়ে সুবর্ণচর উপজেলার চর আমানউল্যা গ্রামের একটি প্রজেক্টের পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকিটিমের পিতা বাদী হয়ে চরজব্বর থানায় আসামির বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত মামলার আসামি ইব্রাহিম খলিল সোহেলকে যাবজ্জীবন সাজা প্রদান করে। রায় ঘোষণার পর থেকে আসামি সাজা এড়াতে গা ঢাকা দেয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়।

আরও খবর