পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বর্তমান সরকার জনবান্ধব ও মিডিয়াবান্ধব : ডেপুটি স্পিকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-09-2023 03:22:46 pm

বাসস): জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি বলেন, সংবাদমাধ্যম দেশপ্রেমে উদ্বুদ্ধ হলে বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।

তিনি বলেন, জাতির পিতা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করতেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন।

ডেপুটি স্পিকার আরো বলেন, তিনি (শেখ হাসিনা) ক্ষমতায় আসার পর অনেক ইলেকট্রনিক মিডিয়ার অনুমোদন দিয়েছেন এবং তারা স্বাধীনভাবে সংবাদ প্রচার করছে।

শামসুল হক টুকু আজ জেলার ঈশ্বরদীতে বিএসআরআইয়ের এস এম কামাল উদ্দিন মেমোরিয়াল হলে আয়োজিত ‘আধার ঠেলে এগিয়ে চলা’ প্রতিপাদ্যে সংবাদ সাতদিন প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস।

ডেপুটি স্পিকার বলেন, সংবাদমাধ্যম একটি সমাজের দর্পন, সংবাদত্রের মাধ্যমের একটি দেশের প্রকৃত উন্নয়ন ও চাহিদার চিত্র উঠে আসে।

সংবাদমাধ্যম দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করবে বলে উল্লেখ করে তিনি বলেন, সংবাদপত্র অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে মানুষের চাহিদা ও সমস্যাগুলো তুলে ধরবে। যারাই সরকারে থাকবে তাদের কাছে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরবে এবং সমাজকে এগিয়ে নিতে সহায়তা করবে।

শামসুল হক টুকু বলেন, হলুদ সাংবাদিকতা অগ্রসরমান একটি দেশকে পিছনের দিকে নিয়ে যায়। সংবাদপত্র ধারালো অস্ত্র নয়, কিন্তু ধারালো অস্ত্রের চেয়েও শক্তিশালী। মানুষ তাঁর চিন্তা ভাবনাকে লেখনীর মাধমে প্রকাশ করে। এটি খারাপকে আরও শক্তিশালী করতে পারে অন্যদিকে ভালো দিকটাকেও সামনের দিকে এগিয়ে নিতে পারে।

তিনি বলেন, দেশের স্বার্থে ও দেশের উন্নয়নে সাংবাদিকতা করবেন, নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের শক্তি বৃদ্ধির পথে এবং দেশের অভ্যন্তরে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হিসেবে যারা কাজ করে তাদের হাতকে শক্তিশালী করবেন তা নিয়ে সমাজের বিবেকবান মানুষদের ভাবতে হবে।

অনুষ্ঠানে ঈশ্বরদী পৌর মেয়র মো. ইছহাক আলী মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. বেলায়েত আলী বিল্লু এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে