অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

কুড়িগ্রামে চরাঞ্চলের গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্যসেবা




কুড়িগ্রামের তিস্তার চরাঞ্চলের নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিস্তার চর গোড়াইপিয়ারে দিনব্যাপি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে বেসরকারি সংগঠন মহিদেব যুব কল্যান সমাজ সমিতি। 


এ সময় উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মরিয়ম বিনতে হাসান ৪৪ জন গর্ভবতী মায়ের ফ্রী স্বাস্থ্য সেবা প্রদাণ করেন। তিনি সন্তানের অবস্থান ও শারীরিক সমস্যার পরামর্শ প্রদাণ করেন।



আয়োজকরা জানান, এমফোরসি’র সহযোগিতায় এই চরে প্রথমবারের মত কোনো এমবিএস ডাক্তার এসে স্বাস্থ্যসেবা দিলেন। এতে চরবাসী খুব খুশি। এমনিভাবে কুড়িগ্রামের বিভিন্ন চরের মায়েদের এমন সেবা দেয়া সম্ভব হলে চরবাসী উপকৃত হবে। 



স্বাস্থ্য সেবা নিতে আসা গর্ভবতী মা ইসমত আরা (৩২) বলেন, এবারে আমার ২য় সন্তান জন্ম নিবে। প্রথমবার বাচ্চা হওয়ার সময় খুব কষ্ট হইছিল। পরীক্ষা করার জন্য নদী পাড় হয়ে উলিপুর যাইতে হইতো। এখানে ডাক্তার আপা দেখলো পরামর্শ দিলো। খুব ভালো হলো। আশা করি সুস্থ্য সন্তান জন্ম নিবে আমার।



চর গয়ারপিয়ারের কুলসুম বেগম (২১) বলেন, এবার প্রথম বাচ্চা নিছি। এখন সাত মাস চলছে। ডাক্তার দেখাইতে কুড়িগ্রাম না হয় উলিপুর যাওয়া লাগে। স্বামী কামলা খাটে। আমরা গরীব মানুষ। ওতো দূর যাওয়াটাও খুব কষ্টের। এমন চরে নিয়মিত ডাক্তার আসলে আমাদের জন্য খুব উপকার হয়।



স্বাস্থ্যসেবা কার্যক্রমের সমন্বয়ক এমজেএসকেএস-এর কর্মকর্তা জয়ন্ত রায় জানান, চরের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা দেয়ার এ উদ্যোগ আমাদের চলমান রয়েছে। সরকারের এমফোরসি প্রকল্পের সহযোগিতায় আমরা তা বাস্তবায়ন করছি। আশা করছি কুড়িগ্রামের তিস্তা নদীর পাশাপাশি ব্রহ্মপুত্র ও ধরলা নদীর চরাঞ্চলেও এমন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।



স্বাস্থ্য ক্যাম্পে সহযোগিতা করেন কমিউনিটি প্যারামেডিক মিজানুর রহমান ও দাইমা স্বপ্না বেগম। আয়োজনটি পরিচালনা করেন এমজেএসকেএস কর্মকর্তা জয়ন্ত রায়।



আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

২ ঘন্টা ১১ মিনিট আগে