মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

দক্ষিণ সিটির দুটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-09-2023 12:17:35 pm

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৪ নম্বর ও ৫৬ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। ওয়ার্ড প্রতি সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী প্রাপ্তির মানদন্ডে দক্ষিণ সিটির ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত তালিকা, নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরসহ বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত ডেঙ্গু রোগীর তথ্যাদি যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে এসব ওয়ার্ডে এ মাসের ২ থেকে ৮ তারিখে ১১ জন করে ডেঙ্গু রোগী পাওয়া গেছে।


রেড জোনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়িয়ে জনগণকে সচেতন করতে আগামীকাল সকাল সাড়ে ১০টায় ১৪ নম্বর ওয়ার্ড এবং সকাল ১১টায় ৫৬ নম্বর ওয়ার্ডে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অংশ নেবেন।


এ উপলক্ষ্যে আগামীকাল দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এডিস মশার প্রজননস্থল নির্মূলে ওয়ার্ড দুটিতে ব্যাপক কার্যক্রম পরিচালিত হবে।


এ কার্যক্রমে ওয়ার্ড দুটিতে সাড়ে ৯ শত পরিচ্ছন্নতাকর্মী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে সকালে ১৩ জন ও বিকালে ১৩ জন করে মশককর্মী লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমে অংশ নেবে।


এর আগে গত মাসে দক্ষিণ সিটির ৫, ২২, ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছিল। ২৬ আগস্ট মেয়র সেসব ওয়ার্ডে জনসম্পৃক্ততা কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

আরও খবর


6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে