হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

কলমাকান্দায় ১৭০ বোতল ভারতীয় মদসহ আটক ৩

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 16-09-2023 01:46:50 pm

কলমাকান্দায় ১৭০ বোতল ভারতীয় মদসহ আটক ৩ 


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ১৭০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ। এ সময় মাদক কারবারীদের ব্যবহৃত রেজিস্ট্রেশন নম্বরবিহীন নীল রঙের একটি পিকআপ জব্দ করা হয়েছে।


শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল এলাকার তিন রাস্তা মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠাখালী গ্রামের শাহ আলমের ছেলে মোঃ খায়রুল(২২),একই এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে সুমন ইসলাম(২৩) ও মানিক মিয়ার ছেলে মোঃ মনির(২১)। আটককৃত ওই এলাকার মাদক কারবারী চক্রের সক্রিয় সদস্য বলে জানা যায়।



পুলিশ জানায়, শনিবার ভোরে সীমান্ত  এলাকা থেকে একটি পিকআপ দিয়ে ফলের ক্যারেট করে অভিনব কৌশলে মাদক নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম(পিপিএম) এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সুব্রত চক্রবর্তী সহ পুলিশের একটি দল বরদল তিন রাস্তা মোড়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালায়।


এ সময় নীল রঙের রেজিস্ট্রেশন নম্বর বিহীন একটি পিকআপে তল্লাশি চালিয়ে ফলের ক্যারেট  থেকে বিভিন্ন ব্রান্ডের ১৭০ বোতল ভারতীয় মদসহ জরিত তিন মাদক কারবারীকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত পিকআপ ও জব্দ করা হয়।


স্থাবীয়রা জানান, সীমান্ত এলাকা দিয়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মোটরসাইকেল, অটোরিকশাও পিকআপে করে অন্যান্য মালের সঙ্গে অভিনব কৌশলে জেলা শহর সহ বিভিন্ন এলাকায় মাদক পাচার করে আসছে। এসব কাজে অ্যাম্বুলেন্স ও ব্যবহার করতে দেখা গেছে।


কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম জানান, আটককৃতরা বিশেষ কায়দায় মাদক পাচার করে আসছিল।


আটক ৩ জনের নামে মামলা দায়ের করে শনিবার দুপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অব্যাহত আছে।

Tag
আরও খবর