হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

শেখ হাসিনার অধীনেই হবে সংসদ নির্বাচন : ধর্ম প্রতিমন্ত্রী


ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সরকারের আমলে গ্রাম শহরে পরিণত হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। শেখ হাসিনা আবারও নির্বাচিত হলে গ্রামের ছোট ছোট সড়কগুলোও পাকা করা হবে।'

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গুণগত মানসম্পন্ন আখ উৎপাদন ও ফলন বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থাপনা শীর্ষক আখচাষীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জিল বাংলা চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি আরও বলেন, 'দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহে সরকার চেষ্টা করে যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। সরকার ভূতর্কি দিয়ে হলেও বিদ্যুৎ উৎপাদন সচল রেখেছে। শেখ হাসিনা আগামীতে সরকার গঠন করতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। দেওয়ানগঞ্জের জিল বাংলা চিনিকল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে। সেজন্য  বেশি বেশি আখ উৎপাদন করে মিলে সরবরাহ করতে হবে।'

দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনিকল ব্যবস্থাপনা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড ১) আরিফুর রহমান অপু। এতে

বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। স্বাগত বক্তব্য দেন, জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বি হাসান। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, পৌর মেয়র নুরুন্নবী অপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, আখচাষী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আব্দুর মান্নান মোল্লা, জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

আরও খবর