বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

নোবিপ্রবির প্রক্টর হলেন অধ্যাপক ড. আনিসুজ্জামান

নোবিপ্রবির প্রক্টর হলেন অধ্যাপক ড. আনিসুজ্জামান 


নোবিপ্রবি প্রতিনিধি 


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড.আনিসুজ্জামান। 


মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড.আব্দুল বাকী সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।


অফিসে আদেশে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিয়োগ দেয়া হলো।



শর্ত উল্লেখ করে অফিস আদেশে আরো বলা হয়, নতুন প্রক্টর ড.আনিসুজ্জামান তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই নিয়োগ বিবেচিত হবে, প্রক্টর পদের দায়িত্বটি ১৪ সেপ্টেম্বর ২০২৩ হতে কার্যকর হবে, বিধি মোতাবেক তিনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং পরবর্তী ০৩ (তিন) বছর এই নিয়োগ কার্যকর থাকবে।



দায়িত্ব পেয়ে নতুন প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বটি অর্পন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ  সকলের উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার  দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়ালবডি ও বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলের সহযোগিতা কামনা করছি।  সকলের দোয়া  ও সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যেতে চাই।

আরও খবর