মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

মোরেলগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে এক উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে। বুধবার  বেলা ১১ টায় মোরেলগঞ্জ বাজার কাপুড়েপট্টি চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । 

মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র  সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা  মো. লিয়াকত আলী খানের সভাপতিত্বে এ শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য  বাগেরহাট-৪ আসনে আওয়ামী  লীগ মনোনয়ন প্রত্যাশী এইচএম বদিউজ্জামান সোহাগ। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধে এ এলাকার মুজিব বাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা  মোসলেম উদ্দিন,  উপজেলা সহ-সভাপতি ও বারইখালী ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান মো. শফিকুর রহমান লাল, খাউলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা  অধ্যক্ষ  আব্দুল হাই  খান,  হোগলাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা  আকরামুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য  অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার, শরণখোলা উপজেলা চেয়ারম্যান  মো. রায়হান উদ্দিন শান্ত, নিশানবাড়িয়া ইউনিয়নের  আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান  মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. কামাল হোসেন,  জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফুজুর রহমান, বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান রিপন তালুকদার, রামচন্দ্রপুর ইউনিয়ন  চেয়ারম্যান আব্দুল আলীম, বনগ্রাম  ইউনিয়ন চেয়ারম্যান  রিপন চন্দ্র দাস, হোগলাপাশার ইউনিয়ন চেয়ারম্যান ফরিদুল ইসলাম, বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও মৎস্য লীগের জেলা সভাপতি মো. শাহজাহান আলী খান , সাবেক চেয়ারম্যান  মাহাবুবুর রহমান শিকদার, পৌর কাউন্সিলর ওয়ালিউর রহমান সুজন,  উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস  চেয়ারম্যান  আজমিন নাহার, যুবলীগের যুগ্ম আহবায়ক  হাসিব খান, উপজেলা মহিলা যুবলীগের  সভাপতি তানবিরা সুলতানা নিপা, ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমান টিটু, মনির হোসেন  রাজ্জাক, মোস্তাক বিল্লাহ রূপম, নিয়ামুল ইসলাম নাইম সহ অন্যান্য  নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা  করেন যুবলীগ নেতা রাসেল হাওলাদার।

মোরেলগঞ্জ- শরণখোলার ২০টি  ইউনিয়ন থেকে মিছিল ও স্লোগান সহকারে হাজার হাজার  আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃষ্টি  উপেক্ষা করে এ উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগদান করেন। দুপুর গড়ানের সাথে সাথে এ শান্তি  সমাবেশ জনসমুদ্রে রূপ নেয়।

প্রধান অতিথি  এইচ এম  বদিউজ্জামাল সোহাগ তার বক্তব্যে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে তার চিত্র তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীতে নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। 


Tag
আরও খবর


6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে