হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

কৃষি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ৯০ হাজার টন সার কিনবে সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-10-2022 03:10:00 am

প্রতীকী ছবি



আগামী মৌসুমের চাহিদা মেটাতে মজুত বাড়ানোর ধারাবাহিকতায় দেশি-বিদেশি উৎস থেকে আরও ৯০ হাজার টন সার কিনবে সরকার। এর মধ্যে ৬০ হাজার টন আমদানি করা হবে, আর ৩০ হাজার টন দেশি প্রতিষ্ঠান থেকে কেনা হবে। মোট ব্যয় হবে ৫৯৮ কোটি ৫৭ লাখ টাকা। এ-বিষয়ক তিনটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।


গত বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মোট ছয়টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক সাংবাদিকদের অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন। 


মো. আব্দুল বারিক বলেন, ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভায় অনুমোদনের জন্য ৯টি প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের চারটি; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুটি; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের একটি; রেলপথ মন্ত্রণালয়ের একটি এবং স্থানীয় সরকার বিভাগের একটি প্রস্তাব ছিল। কমিটি ছয়টি প্রস্তাব অনুমোদন দিয়েছে, মোট অর্থের পরিমাণ ১ হাজার ২৭ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে জিওবি থেকে ৩৭৮ কোটি ১৮ লাখ টাকা এবং দেশীয় ব্যাংক ও বৈদেশিক ঋণ থাকবে ৬৪৯ কোটি ৮০ লাখ টাকা।


◾অনুমোদিত প্রস্তাব:


শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। এতে ১৯৭ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকায় ব্যয় হবে।


এ ছাড়া বিদেশি দুই প্রতিষ্ঠান থেকেও বিসিআইসির মাধ্যমে ইউরিয়া সার কেনা হবে। এর মধ্যে কাতারের মুনতাজাত থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আসবে। যাতে খরচ হবে ২০০ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৪৯৫ টাকা। সৌদি আরবের সেবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্ট কোম্পানি থেকেও নবম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে, ব্যয় ধরা হয়েছে ২০০ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৪৯৫ টাকা।


বিসিআইসির মাধ্যমে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) জন্য ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড ২৩৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকায় আমদানি করা হবে। ডিএপি সার তৈরিতে ব্যবহৃত হবে ফসফরিক অ্যাসিড।


গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে ‘ঢাকাস্থ মোহাম্মদপুর হাউজিং এস্টেটের আসাদ অ্যাভিনিউয়ে (গৃহায়ণ কনকচাঁপা) কম্পাউন্ডে তিনটি ১৪ তলা আবাসিক ভবন নির্মাণকাজের ক্রয় প্রস্তাবের অনুমোদন পেয়েছে। দরদাতা প্রতিষ্ঠান দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার লিমিটেডকে নিয়োগ করা হয়েছে। ব্যয় হবে ১৪৪ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার ৪৪৭ টাকা।


বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন (আইএমইডি) বিভাগের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্তৃক ই-জিপি সিস্টেমের উন্নয়ন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ‘ডিজিটাইজিং ইমপ্লিমেন্ট মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়।


দর প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত রেসপনসিভ পরামর্শক প্রতিষ্ঠান যৌথভাবে দোহাটেক মিডিয়া বাংলাদেশ এবং জিএসএস ইনফোটেক, ইন্ডিয়া। পরামর্শক প্রতিষ্ঠানকে দিতে হবে ৫১ কোটি ২৩ লাখ ২৩ হাজার ২৯ টাকা। 

আরও খবর




69d344e7741dc-060426113015.webp
৪ দফায় বাড়ার পর কমল স্বর্ণের দাম

১১ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে


69cfcaae579b4-030426081158.webp
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন ডলার

১৪ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে


69cfb3595fe22-030426063225.webp
সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

১৪ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে