রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

পাবিপ্রবিতে রোবটিক্স ল্যাবের উদ্বোধন

রোবট



পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স নিয়ে গবেষণার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটিক্স ল্যাবের উদ্বোধন করা হয়েছে।


সোমবার (২ সেপ্টেম্বর) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে এ ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। 


এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক ড. কে এম সালাউদ্দিন, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. দিলীপ কুমার সরকার।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এটা আমাদের জয়ের দিন। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা পাবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স ল্যাব যুক্ত করতে পেরেছি।  শিক্ষার্থীরা এই ল্যাব থেকে রোবটিক্সের কাজ শিখাবে, নতুন জিনিসের উদ্ভাবন করবে। আমাদের শিক্ষার্থীদের তৈরী করা প্রযুক্তি দেশের মানুষ ব্যবহার করবে। তোমাদের তৈরি করা প্রযুক্তি আমরা ব্যবহার করবো। আর এভাবে আমরা আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবো। 

 

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাউদ্দিন বলেন, রোবটিক্স ও কৃত্তিম বুদ্ধিমত্তার এই ল্যাব ডিজিটাল বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষ মানব সম্পদ গঠনে প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। তোমাদের প্রযুক্তিতে ভালো দক্ষতা থাকতে হবে। তোমরা এগিয়ে গেলে আমদের দেশ এগিয়ে যাবে। আশা করি বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাত রপ্তানিতে রুপান্তর হবে। সেখানে তোমরা নেতৃত্ব দিবা। কীভাবে তোমাদের নতুন নতুন চিন্তা গুলো রোবটের মাঝে ইনপুট দিয়ে প্রযুক্তিতে পরিবর্তন আনা যায় তা নিয়ে কাজ করতে হবে। প্রযুক্তি যাতে আমাদের জন্য আশীর্বাদ হয় সে কাজ তোমাদের করতে হবে। প্রযুক্তি নির্ভর আগামীর স্মার্ট বাংলাদেশ তোমাদের হাত ধরে সৃষ্টি হবে।


কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. আবদুর রহিমের সভাপতিত্বে এবং বিভাগের প্রভাষক নিতুন কুমার পোদ্দারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুনুর রশিদ, বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. খায়রুল আলম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো হাবিবুল্লাহ, প্রক্টর ড. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. নাজমুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

আরও খবর