সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোরেলগঞ্জে দূর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর করতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা


বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন শারদীয় দূর্গা পূজা  উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ উৎসবমুখর করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর)  বিকাল ৪ টায় মোরেলগঞ্জ  থানার আয়োজনে  ১০৭ নং বারইখালী  সরকারি  প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে   বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ,  জনপ্রিনিধি, গ্রামপুলিশ সুধীসমাজের প্রতিনিধির  সাথে  পুলিশের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মোরেলগঞ্জ থানা  অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ ( মোরেলগঞ্জ- শরণখোলা) আসনের  সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  এ্যাড. আমিরুল  আলম মিলন । বিশেষ  অতিথি  হিসেবে উপস্থিত  ছিলেন বাগেরহাট  জেলা পুলিশ  সুপার আবুল হাসনাত খান,  উপজেলা নির্বাহী অফিসার  এসএম তারেক সুলতান, মোরেলগঞ্জ  সার্কেলের অতিরিক্ত  পুলিশ সুপার এসএম আশিকুর রহমান, সহকারী কমিশনার  (ভূমি) মো. রুহুল কুদ্দুস।

এ সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, গ্রামপুলিশ ও সুধী সমাজের প্রতিনিধিগণ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  উপজেলা ভাইস চেয়ারম্যান  মোজাম্মেল হক মোজাম। 

এবার মোরেলগঞ্জের  ১৬ টি ইউনিয়ন  ও ১ টি পৌরসভায়  পূজামন্ডপের সংখ্যা ৭৬ টি।   এ ৭৬ টি পূজামণ্ডপের নিশ্ছিদ্র নিরাপত্তা ও সার্বিক বিষয়ে এ মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে  স্থানীয় সংসদ সদস্য এ্যাড.  আমিরুল আলম মিলন  বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এদেশে কোন সংখ্যালঘু  নেই, মহান মুক্তিযুদ্ধে  মুসলমান, হিন্দু,  বৌদ্ধ,  খৃষ্টান সবার সমন্বিত প্রচেষ্টায় ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। সবাই  স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে। সংসদ সদস্য  মিলন  পূজা আয়োজকদের সাথে দলীয় নেতাকর্মীদের সার্বক্ষণিক পাশে থাকার নির্দেশ প্রদান করেন। 

বাগেরহাট  পুলিশ সুপার  আবুল হাসনাত  বলেন, এ এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক  রাখা, প্রতিমা প্রস্তুত করণ, প্রতিমা প্রস্তুত কালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, অপরাধীর অন্য  কোন পরিচয় নেই  অপরাধী  শুধু অপরাধী হিসেবে বিবেচিত হবে। তিনি অফিসার  ইনচার্জ সহ জেলা পুলিশের  নম্বর সমূহে প্রয়োজনে যোগাযোগ করার জন্য  বলেন।  সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দও আইন শৃংখলা সংক্রান্ত বিভিন্ন বিষয় সহ আলাদা স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রাখার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। 

এছাড়া বিভিন্ন বক্তা প্রতিটি পূজামন্ডপ কমিটিকে সকল ধর্মের সমন্বয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি গঠনেরও আহ্বান জানান।

Tag
আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে