আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠুন এটা আমরা চায়। বিএনপি বা বেগম খালেদা জিয়ার যারা চিকিৎসকবৃন্দ আছেন তারা যদি মনে করেন তার বিদেশে চিকিৎসার প্রয়োজন আছে তাহলে যেহেতু বেগম খালেদা দন্ডপ্রাপ্ত কয়েদি সেই হিসেবে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১২টায় কুষ্টিয়া এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, জাতি খুব দুর্ভাগ্যের সাথে লক্ষ করছে যে বিএনপি প্রায় প্রতিদিনই সভা সমাবেশ করে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে কিন্তু তার চিকিৎসার জন্য আইনি যে প্রক্রিয়া সেটার মধ্যে যাচ্ছে না। এতে জাতির মধ্যে সন্দেহ সৃষ্টি হয় বিএনপি আসলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চায়, চিকিৎসা করতে চাই না। বিএনপি ধরেই নিয়েছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করলে রাজনৈতিক ফায়দা পাওয়া যাবে। সে কারনেই তাদের এই প্রক্রিয়া। না হলে তারা এতদিনে আইনি প্রক্রিয়ার মধ্যে যেত, গেলে হয়তো একটা সমাধান আসতো। 

মার্কিন রাষ্টদূতকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের দেয়া বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, মার্কিন রাষ্টদূতের বিষয়ে মির্জা ফখরুল সাহেবকে যে মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে এটা আমাদের জাতি অবশ্য জানে না। একজন রাষ্টদূতের পক্ষ হয়ে যখন একটি দলের মহাসচিব তার পক্ষ নিয়ে কথা বলেন তখন জাতির মধ্যে এটা নিয়ে একটা সন্দেহ হয়।

বর্তমান সরকারের অধিনে এদেশে সুষ্ট নির্বাচন অসম্ভব মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, যেহেতু বিএনপি কখনো সুষ্ট নির্বাচন প্রক্রিয়ায় হাটে নাই যার কারণে তাদের কাছে এটা অসম্ভব বলেই মনে হবে। কিন্তু বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই আছে যারা সুষ্ট নির্বাচন করে। নির্বাচনে পরাজিত হবার পর একেবারে শান্তিপূর্ণভাবে দায়িক্ত হস্তান্তর করেছিল ২০০১ সালে। আর বিএনপি তো নির্বাচনে কখনো বিশ্বাসিই না। যার ফলে সুষ্ট শান্তিপূর্ণ নির্বাচন এটা তাদের কাছে একটা কাল্পনিক ব্যাপার বলেই মনে হয়। তারা ভাবতেই পারে। কিন্তু এদেশের মানুষ বিশ্বাস করে সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ট ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।

এসময় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে চেয়ারম্যান মোজ্জামেল হক রাসেলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে