সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা শ্যামনগরে গাবুরা-বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ভাঙ্গন ভেটখালী ব্রিজ এলাকা থেকে শিশুর নিখোঁজের অভিযোগ শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা নাগেশ্বরীতে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে মাছ ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক সাংবাদিক জিসান আহমেদ নান্নু ঘাড় ও পিঠের তীব্র ব্যথায় অসুস্থ : দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র পদপ্রার্থী আজিজুল হকের বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক আধুনিকতার মুখোশে নৈতিকতার সংকট | রুমানা আক্তার রত্না রংপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

ফিলিস্তিনের উপর ইসরায়ালের গনহত্যা ও হামলার প্রতিবাদে বরমী তে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছবি;- সংগ্রহীত

ফিলিস্তিনের গাজায় অবৈধ রাষ্ট্র ইসরায়েলের গনহত্যা ও হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বরমী ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতা। 

আজ শুক্রবার (১৩ই অক্টোবর) গাজীপুর জেলার  শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে বরমী বাজার  কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে থেকে হাফেজ মাওলানা আব্দুস সাত্তার এর নেতৃত্বে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরমী ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মুফতী মাহদী হাসান, আরো বক্তব্য রাখেন  বরমী ইউনিয়ন শাখা যুব মজলিসের সভাপতি মুফতি মোঃ মোজাম্মেল হক নূর, এ সময় বরমী ইউনিয়নের  বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সহ বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করে। 

এই সময় বক্তারা ফিলিস্তিনে নারী, শিশু, গর্ভবতী মহিলা, হাসপাতালে চিকিৎসারত মানুষের উপর ইহুদি ইসরায়েলি নেক্কারজনক হামলা দ্রুত বন্ধের জন্য জাতিসংঘের প্রতি আহবান এবং ইহুদি ইসরায়েলে বিরুদ্ধে সকল পর্যায়ের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

বিক্ষোভ মিছিলে জনগণকে  আল আকসা, আল আকসা, লাব্বাইক, লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও, আল আকসা আল আকসা,জিন্দাবাদ জিন্দাবাদ, ইহুদিরা হুঁশিয়ার সাবধান ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, বদরের হাতিয়ার গর্জে উঠো আরেক বার ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

পরে ফিলিস্তিনের জন্য দোয়া ও মোনাজাত করে আল্লাহু আকবর ধ্বনিতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ সমাপ্তি ঘোষনা করা হয়।

আরও খবর




deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে