অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

নয়াপল্টনে চলছে বিএনপির বিক্ষোভ, বন্ধ রাস্তা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2022 06:01:34 am

সংগৃহীত ছবি



নিউজ ডেস্ক: 


বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে রাস্তায় মঞ্চ বানিয়ে বিক্ষোভ সমাবেশ করছে। রোববার (৭ আগস্ট) সকাল থেকে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। এতে বিএনপি অফিসের সামনে ভিআইপি রোডের একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


ভোলার নূরে আলম ও আব্দুর রহিম হত্যা এবং জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কৃষক দল।


সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশে সভাপতিত্ব করছেন কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ও সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। ইতোমধ্যে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।




সরেজমিনে দেখা যায়, ঢাকার বিভিন্ন এলাকা থেকে কৃষক দলের বাইরেও বিএনপির মহানগরের নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠন ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ যোগ দিয়েছেন। আগত নেতাকর্মীদের বসার জন্য রাস্তায় কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে।


অন্যদিকে সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।


বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, যেকোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য রাজপথে আন্দোলনের ডাক দেওয়া হবে। তখন লাখ-লাখ নেতাকর্মী রাস্তায় নেমে আসবে। আজকে রহিম, নূরে আলমকে হত্যা করা হয়েছে। হত্যা করে কি আমাদেরকে দমাতে পারবেন? পারবেন না। আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু প্রধানমন্ত্রীকে বিদায় নিতেই হবে।

আরও খবর