‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

""পাবিপ্রবি প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত""


বর্ণিল আয়োজনে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ, আনন্দ র‍্যালি, কেক কাটাসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়। সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বৃক্ষরোপনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোবধন করেন। এরপর উপাচার্যের উপস্থিতিতে আনন্দ র‍্যালি করা হয়। র‍্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে লাইব্রেরী ভবন ঘুরে স্বাধীনতা চত্বরের এসে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. নাজমুল ইসলাম, সহকারী প্রক্টর ড. লোকমান হোসেন, ড. মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


পরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান। এতে মানবিক ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. হাবিবুল্লাহ, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল হোসেন,একাডিমিক ও স্কলারশীপ শাখার উপ-রেজিস্ট্রার সুজা উদ্দিন, স্টেট শাখার সহকারী রেজিস্ট্রা জহরুল ইসলাম প্রিন্স, মেডিকেল সেন্টারের উপ-প্রধান মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, পাবিপ্রবি প্রেসক্লাবের আহ্বায়ক উজ্জ্বল কুমার বিশ্বাস,যুগ্ম আহ্বায়ক আল মামুন ও নাজমুল ইসলাম সহ পাবিপ্রবি প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।


বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন। উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের একটি বছর শেষ করেছে। গত এক বছরে বিশ্ববিদ্যালয়কে দেশের মানুষের কাছে তুলে ধরার জন্য তারা নিরলসভাবে কাজ করে গেছে, এ জন্য তারা ধন্যবাদ পাওয়ার দাবিদার। তাদের প্রতি আমার অনুরোধ থাকবে সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্ঠা করতে হবে। সত্য জেনে লিখতে, কখনোই পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন করা যাবেনা। পাবিপ্রবি প্রেসক্লাব অনেক দূর এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।


কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন বলেন, ‘আমাদের কলম সত্যের পক্ষে’ এটি হলো পাবিপ্রবি প্রেসক্লাবের স্লোগান। আমরা দেখেছি তারা শুরু থেকে এ স্লোগানকে বুকে ধারণ করে পথ চলতে চেষ্টা করেছে সেজন্য তাদেরকে আমার অভিনন্দন। সত্য বুকে ধারণ করে চলা কঠিন কাজ। সত্যের ফলাফলও সবসময় ভালো হয়না, এটি প্রকাশ করতে অনেক ত্যাগের প্রয়োজন। সংবাদিকতা একটি ত্যাগের পেশা। এ পেশায় অনেক বাঁধা বিপত্তি আছে। পাবিপ্রবি প্রেসক্লাবের সাংবাদিকদেরও সে বাঁধা বিপত্তি পাড়ি দিতে হবে। বিশ্ববিদ্যালয়কে দেশের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করতে হবে। আগামীদিনের জন্য পাবিপ্রবি প্রেসক্লাবের সদস্যদের জন্য শুভ কামনা থাকবে। 


পাবিপ্রবি প্রেসক্লাবের আহ্বায়ক উজ্জ্বল কুমার বিশ্বাস বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে পাবিপ্রবি প্রেসক্লাব বিশ্ববিদ্যালয়ের অর্জনগুলোকে তুলে ধরার জন্য চেষ্টা করছে, একই সাথে নানা অনিয়ম নিয়েও লিখেছে। এজন্য অনেক বাধার সম্মুখীনও আমরা হয়েছি। কিন্তু আমরা পিছু হটিনি। সত্যের পক্ষে থেকে লিখেছি। এক বছরের পথচলায় পাবিপ্রবি প্রেসক্লাবকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত প্রতিটি মানুষ কম বেশি সহযোগিতা করেছে। সেজন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। আগামীদিনেও ক্যাম্পাসে পথ চলার জন্য সবার সহযোগিতা কামনা করছি।   


আলোচনা সভা শেষে ‘জনক জ্যোর্তিময়ে’ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় পাবিপ্রবি প্রেসক্লাবের সদস্যদের সাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুরুল্লাহ উপস্থিত ছিলেন।

আরও খবর