হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ থাকবে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে ৭ দিন বন্ধ থাকবে। বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী ও গাড়ি চালকসহ তিন সংগঠনের যৌথ সিদ্ধান্তের চিঠি দিয়ে এ বন্ধের কথা জানিয়েছে। এতে এ দুই স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুড়িমারী শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানি গ্ৰুপ ও সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন চিঠি পেয়েছেন এবং বন্ধের সত্যতা নিশ্চিত করেছেন। তবে উভয় স্থলবন্দরের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৬ দিন ভারতের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবে ও বাংলাদেশে ২৭ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এদিনসহ মোট ৭ দিন বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকছে। তবে আগামী ২৮ অক্টোবর শনিবার থেকে যথারীতি বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যৌথসভা শেষে পূজায় ৬ দিন আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ সংক্রান্ত চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস্ কর্তৃপক্ষ), বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংরাবান্ধা ও ভুটান স্থল শুল্ক স্টেশন কাস্টমস্ কর্তৃপক্ষকে দেয়।  

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, ‘পূজায় ব্যবসায়ীরা উভয় দেশের স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবে জানিয়েছে। তবে, দুই দেশের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।’

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, ‘শারদীয় দুর্গাপূজায় স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছে।’

আরও খবর