বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

মধুপুরে ব্যান্ড সংগীত এর যাদুকর আইয়ুব বাচ্চুর স্মরণসভা

মধুপুরে ব্যান্ড সংগীত এর যাদুকর  আইয়ুব বাচ্চুর স্মরণসভা ও দোয়া মাহফিল

দেশীয় ব্যান্ড সংগীতের যাদুকর, বিশ্বখ্যাত গিটারিস্ট  এলআরবির প্রতিষ্ঠাতা  আইয়ুব বাচ্চু চির চেনা রূপালি গিটার ফেলে চিরদিনের জন্য লাখো ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে ৫ বছর পূর্বে চলে গেছেন। আজও ‘বস’ আইয়ুব বাচ্চু প্রাণবন্ত হয়ে আছেন ভক্তদের হৃদয়ে দেশীয় ব্যান্ড সংগীতের এই অগ্রপথিকের 
অনন্তলোকে পাড়ি জমানোর দিনটি ১৮ অক্টোবর বিশেষভাবে স্মরণ হয়েছে।
বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবে স্থানীয় ভক্তদের উদ্যোগে এমনি এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আইয়ুব বাচ্চুর বিদেহী আত্নার প্রতি গভীর শ্রদ্ধায় আয়োজন হয় দোয়া-মাহফিলের। সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত স্মরণ সভায় অংশ নেন মধুপুর প্রেসক্লাবের সদস্য তথা গণমাধ্যমকর্মিসহ ভক্তগণ।

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি ইত্তেফাক সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীন এতে সভাপতিত্ব করেন। মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  এস.এম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভার কর্মসূচিতে বক্তব্য রাখেন এশিয়ান টিভির প্রতিনিধি ও  মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  আমিনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, মানব জমিন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন  এসটি বাংলা টিভির মধুপুর প্রতিনিধি প্রভাষক লিয়াকত হোসেন জনী, গণকণ্ঠ পত্রিকার প্রতিনিধ প্রভাষক নাজিবুল বাশার, বাংলাদেশ বুলেটিনের আলকামা শিকদার,  নয়াদিনের স্বাধীন আজম, সিমসাং বিশ্বাস  ও গণমাধ্যম কর্মিসহ আইয়ুব বাচ্চুর ভক্তবৃন্দ। দোয়া পরিচালনা করেন  মধুপুর উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম ও খতিব মাও. মোয়াজ্জেম হোসেন।          
কিংবদন্তির  স্মরণ সভায় বক্তাগণ বলেন, আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে          গিটারিস্ট,গীতিকার,সুরকার,সংগীত পরিচালক এবং  গায়ক।
বাংলাদেশের ব্যান্ডসংগীতের অন্যতম শীর্ষ    তারকা আইয়ুব বাচ্চু হয়ে উঠেছিলেন  প্রতিভা আর কঠোর পরিশ্রমে। গিটার হাতে মঞ্চে গাইলে তার সাথে  ভক্ত দর্শক কণ্ঠ মেলাতেন। ব্যান্ড সংগীত জগতে তার পরিচয় ছিল ‘বস’।মূলত রক ঘরানার গান করতেন।ব্যান্ড সংগীতের প্রতি তারণ্যের জোয়ারের ধারাধরে রেখেছিলেন আইয়ুব বাচ্চু।

তবে শুধু রক বা ব্যান্ডের গানে সীমাবদ্ধ ছিলেন না আইয়ুব বাচ্চু। আধুনিক গান, লোকগীতি, চলচ্চিত্রের গাম দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি।

প্রতিনিধি :
নাজিবুল বাশার ও লিয়াকত হোসেন জনী 
আরও খবর