হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা

সংসদের শেষ অধিবেশন বসছে কাল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-10-2023 04:08:24 am

© সংগৃহীত ছবি

জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামীকাল (২২ অক্টোবর)। সাধারণ নির্বাচনের আগে এটি বর্তমান সংসদের শেষ অধিবেশন হতে পারে বলে জানা গেছে। রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে।


এর আগে, ৫ অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতা অনুসারে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করেন। গত ১৪ সেপ্টেম্বর বর্তমান সংসদের ২৪তম অধিবেশন নয়টি বৈঠকের পর শেষ করা হয়।


সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেয়া যাবে না। তাই সাধারণত ২ মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়। 


নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এ বছরের ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে।


২০২৪ সালের ১৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। ২০১৯ সালের ৩০ জানুয়ারি প্রথম অধিবেশন বসেছিল।

আরও খবর