দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

বিশ্বনাথে মেয়র পদে মুন্নার প্রার্থীতা ঘোষনা



আসন্ন ২ নভেম্বর সিলেটের বিশ্বনাথ পৌর নির্বাচনে স্বতন্ত্রভাবে মেয়র পদপ্রার্থী হয়ে লড়বেন যুক্তরাজ্যস্থ নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ মুমিন খান মুন্না।   আজ দুপুরে পৌর শহরের নির্বাচনী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ প্রার্থীতা ঘোষণা করেন।

বক্তব্যকালে মুমিন খান বলেন, আমি দীর্ঘদিন যাবৎ দেশে ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিলাম। বর্তমানে আমি দেশের বাইরে থাকলেও মন থাকে দেশেই। মাতৃভুমির টানে প্রতি বছর দেশে ফিরে আসি। আমি বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছি। লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট আয়োজনে বিশ্বনাথ দেশ বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। আমি বিশ্বনাথ পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। তাই বিশ্বনাথের সচেতনমহল ও তরুণদের উৎসাহ পেয়ে আসন্ন ২ অক্টোবর বিশ্বনাথের কাঙ্খিত পৌরসভা নির্বাচনে সতন্ত্র প্রার্থী হয়েছি।


তিনি বলেন, বর্তমানে বিশ্বনাথ একটি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকা হিসেবে পরিনত হয়েছে। আমি ক্রীড়াঙ্গণে কাজ করে বুঝতে পেরেছি সঠিক নেতৃত্বের অভাবে পৌরসভায় উন্নয়ন তরান্বিত হচ্ছে না। কিছু উন্নয়ন হলেও সঠিক ও দীর্ঘস্থায়ী পরিকল্পনার অভাবে তা থেকে জনগণ কাঙ্খিত সুফল পাচ্ছে না।


তিনি বলেন, পৌরবাসীকে সাথে নিয়ে পৌরসভার ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ ও পর্যাপ্ত পানি সরবরাহ, বাসিয়া নদীর সবোচ্চ ব্যবহার ও সুরক্ষা, স্থায়ী বর্জ ব্যবস্থাপনা করা, ধর্মিয় প্রতিষ্ঠান ভিত্তিক সামাজিক কার্যক্রম জোরদার করা, খেলার মাঠ ও শিশুপার্ক নির্মাণ, কাচাবাজারগুলোর উন্নয়ন, পৌর পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা, শিক্ষা উন্নয়ন কর্মসূচী উন্নয়ন, পৌর শহরে গণশৌচারগার নির্মাণ, পরিকল্পিত ও প্রশস্ত রাস্তা নির্মাণ, পৌরবাসীকে বৈদ্যুতিক বাতির আওতায় আনা, পৌর নাগরিকদের সমঅধিকার নিশ্চিতকরণ, পৌর নাগরিকদের সকল সরকারি সেবা সহজকরণ, সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক বিকাশে উচ্চতর নাগরিক ফোরাম গঠন ও পৌর প্রশাসনের জবাবদিহীতাসহ পৌরসভার উন্নয়নে সার্বিকভাবে কাজ করে যাব। এসময় তিনি পৌরবাসীর দোয়া, ভালবাসা ও ভোট ভিক্ষা চান।


মতবিনিময় সভায় মুমিন খান মুন্নার চাচা বিশিষ্ট লেখক ও গবেষক ফখরুল ইসলাম খান, ক্রীড়া সংগঠক সাঈদ আহমদ ও যুবদল নেতা লিলু মিয়া উপস্থিত ছিলেন।
আরও খবর






deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৪ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে