হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজন সাংবাদিক আহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-10-2023 11:26:47 am

© সংগৃহীত ছবি

রাজধানীর কাকরাইল মোড়, বিজয়নগর ও পল্টন এলাকাসহ বিভিন্ন স্থানে বিএনপি-জামায়তের সঙ্গে পুলিশের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ও আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শনিবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।


জানাগেছে, দৈনিক ইত্তেফাক, কালবেলা, বাংলা ট্রিবিউন, নিউ এইজ, ঢাকা টাইমসের সাংবাদিকদের ওপর হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। বিএনপির হামলায় ঢাকা টাইমসের এক সাংবাদিকের পা ভেঙে যায় এবং কালবেলার সাংবাদিক রাফসান জানি গুরুতর আহত হন। হামলা চালিয়ে সময় টিভির গাড়িও ভাঙচুর করা হয়।


এছাড়াও গুরুতর আহত ঢাকা টাইমসের প্রতিবেদক সালেকিন তারিনকে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) নেয়া হয়েছে। 


আরো আহতরা হলেন- ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার ও নিজস্ব প্রতিবেদক আহসান হাবিব সবুজ, ইনকিলাব পত্রিকার ফটোসাংবাদিক এফ এ মাসুম, নিউ এইজের আহমেদ ফয়েজ, বাংলা ট্রিবিউনের সালমান তারেক শাকিল, ফ্রিল্যান্সার সাংবাদিক মারুফসহ আরও বেশ কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকরা আহত হয়েছেন।


এর আগে দুপুরে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেলে তাদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন অলিগলি ও রাস্তায় রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় বিজয়নগর, কাকরাইল এলাকা প্রায় ফাঁকা হয়ে যায়। বিএনপির সমাবেশ স্থলে মাইকও বন্ধ হয়ে যায়। তবে মির্জা ফখরুলসহ অনেক নেতা-কর্মী মঞ্চে বসে থাকেন।

আরও খবর