হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

দোহারে "আরব" সংস্থার জাতীয় যুব দিবস উদযাপন

ঢাকার দোহার উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী করে এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব)। বুধবার সকাল ১১টায় 'আরব' সংস্থার নারিশা খালপাড় শাখা অফিসে আলোচনা সভা সম্পন্ন হয়। 


আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নুরুল ইসলাম ও আরব সংস্থার সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী চিত্তরঞ্জন মজুমদার। এসময় যুবদের দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণের আহবান জানান উপস্থিত বক্তারা। 


আলোচনা সভা শেষে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী বের করা হয়। এসময় জাতীয় যুব দিবস সফল করতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। 


এসময় আরও উপস্থিত ছিলেন 'আরব' সংস্থার প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি ও সমাজসেবক আ: রশিদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. সাজিদ মিয়া, মো. জসিম উদ্দিনসহ আরব সংস্থার সকল স্বাস্থ্যকর্মী ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। 

আরও খবর