হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপার ১৭ এমপির সাক্ষাৎ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-11-2023 04:35:52 am

© সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ১৭ এমপি।


বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির সময় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে জাতীয় পার্টির এমপিরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।


জানা গেছে, সংসদ কক্ষে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত থাকলেও তিনি সাক্ষাৎতে আসেননি। জাতীয় পার্টির এমপি রওশন আরা মান্নানের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর কাছে গেছেন দলটির এমপিরা। প্রধানমন্ত্রী তার দপ্তরে যে চেয়ারে বসেন তার সামনে চারটি চেয়ারে কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, রওশন আরা মান্নান এবং রুস্তম আলী ফরাজী বসেছিলেন। বাকিরা দাঁড়িয়ে ছিলেন।


জাপার কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আমরা ১৭ জন এমপি সংসদ নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। এখানে নির্বাচনের বিষয়ে কোনো কথা হয়নি। সেখানে ২০ মিনিট ছিলাম, এটি কেবল চা চক্র ছিল।


তিনি বলেন, দলের চেয়ারম্যান ও মহাসচিব তো কোনো অনুষ্ঠান ছাড়া এইভাবে সাক্ষাৎ করতে পারেন না। চেয়ারম্যান সংসদে ছিলেন না। আর মহাসচিব থাকলেও দেখা করতে যাননি।


এদিকে জাপার একাধিক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী খুব ব্যস্ত ছিলেন। অফিস কক্ষে পাঁচ থেকে সাত মিনিট অবস্থান করেছি। এরমধ্যে কাজী ফিরোজ, বাবলা এবং রওশন আরা মান্নান কিছু কথা বলেন।


কি কথা হলো জানতে চাইলে এক এমপি জানান, শুধু রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং দেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করা হয়েছে।


রওশন এরশাদ, জি এম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাদ এরশাদ, মশিউর রহমান রাঙ্গা, লিয়াকত হোসেন খোকা এবং রানা মোহাম্মদ সোহেল ছাড়া জাপার ১৭ এমপি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।


সংসদের চলতি অধিবেশন বৃহস্পতিবার (২ নভেম্বর) শেষ হচ্ছে। এটি একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। চলতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।



আরও খবর