‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী গ্রেপ্তার

নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী গ্রেপ্তার




নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী গ্রেপ্তার


 রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি


নাশকতার মামলায় নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (৮ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ইসলামিয়া রোডের নিজ বাসা থেকে তাকে সুধারাম মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে।  


গ্রেপ্তার নিজাম উদ্দিন ফারুক জেলার কবিরহাট উপজেলার রামেশ্বপুর এলাকার আবদুল ওয়াদুদের ছেলে।  


সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জামায়াত নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, বেগমগঞ্জ থানার একটি নাশকতার মামলায় তাকে পুলিশ গ্রেপ্তার করে।  তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার বিকেলের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। 


নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইসহাক খন্দকার বলেন, সকাল সোয়া ১০টার দিকে জেলা জামায়াতের সেক্রেটারী ফারুককে পুলিশ তার বাসা থেকে তুলে নিয়ে যায়। তার বিরুদ্ধে যে সব মামলা রয়েছে তিনি সব মামলায় জামিনে রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ঊনাকে ধরার কোনো কারণ নেই। আমাদের রাজনীতি করার অধিকার আছে। সরকার অন্যায় ভাবে আমাদের ওপর হয়রানি চালাচ্ছে ও গ্রেপ্তার করছে এবং আমােদের রাজনৈতিক অধিকার হরণ করছে।

আরও খবর