সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

আগামী নির্বাচনে উন্নয়নের ধারা বজায় রাখতে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাতে হবে- উপকারভোগী সম্মেলনে এমপি মিলন


' আসন্ন নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করে উন্নয়নের এ ধারা বজায় রাখতে হবে।  সারাদেশে ৮ কোটি মানুষকে প্রধানমন্ত্রী  সামাজিক বেষ্টনীর আওতায় এনেছেন, এ  উপজেলায়ও সোয়া লাখ পরিবারের মধ্যে ৯০ হাজার পরিবার কোন না কোন ভাতার অন্তর্ভুক্ত'- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সেলিমাবাদ কলেজ মাঠে অনুষ্ঠিত  এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪  আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আমিরুল আলম মিলন এ কথা বলেন। 

শনিবার (১১নভেম্বর) বিকাল ৩ টায়  সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রধানমন্ত্রী কর্তৃক সুবিধাপ্রাপ্ত  উপকারভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ এ সমাবেশের  আয়োজন করে।

এসময় সমাবেশে উপস্থিত ৫ হাজারের অধিক সুবিধাভোগীদের সংসদ সদস্য  আমিরুল আলম মিলন প্রশ্ন করেন আপনারা প্রধানমন্ত্রীর  কাছে কৃতজ্ঞ কিনা(?), জবাবে হাত উঁচু  করে সমস্বরে  সবাই  'হ্যাঁ' সূচক জবাব প্রদান করেন।

এছাড়া এ সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোশারফ হোসেন, মোরেলগঞ্জ পৌর মেয়র এ্যাড. এস.এম মনিরুল হক তালুকদার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এম এমদাদুল হক ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।  সভায় সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। 

সমাবেশে বক্তারা বলেন, অতীতে এদেশে অনেক সরকার ছিলো, কিন্তু এই রকম করে ১০ কেজি চাল, ২০ কেজি চাল এবং ৪০ দিনের কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মৎস্য ভাতা, আরো অনেক ভাতা। এতো ভাতা অতীতে কোনো সরকার  দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষ  নিয়ে পরিকল্পনা করেন তাদের কল্যাণে  কাজ করেন বলেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার তিনি মানুষকে ভালো বাসেন, মানুষকে সম্মান করেন, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে তার জন্য তাদের পাশে সাহায্যের হাতটি বাড়িয়ে দেন। এটি অন্য কোনো সরকার করেননি। যে সরকার এই কাজটি করে, অবশ্যই তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে।

বক্তারা আরো বলেন, শেখ হাসিনা সরকারকে আগামীতে সরকার পরিচালনায় আনা হলে সারাদেশের মানুষের জন্য যত উন্নয়ন কর্মযজ্ঞ চলছে, সেই কর্মযজ্ঞ অব্যাহত থাকবে।

এসময় উপকারভোগীদের সার্বিক চিত্র তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান।

সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও প্রায় ৫ হাজার উপকারভোগী উপস্থিত ছিলেন। 


Tag
আরও খবর






deshchitro-6a26e57dac0c0-080626095333.webp
আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

১০ ঘন্টা ২১ মিনিট আগে