তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

নোয়াখালীতে পুলিশকে বন্দুক ঠেকিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি উধাও

নোয়াখালীতে পুলিশকে বন্দুক ঠেকিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি উধাও



নোয়াখালীতে পুলিশকে বন্দুক ঠেকিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি উধাও 


পুলিশকে বন্দুক ঠেকিয়ে আসামিকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর বেগমগঞ্জে তিন পুলিশ সদস্যকে বন্দুক ঠেকিয়ে জিম্মি করে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।


মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের আমিলার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


ছিনিয়ে নেওয়া সন্ত্রাসীর নাম মো.শাকিল (২৪)।  সে একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের আমিলার বাড়ির মোহাম্মাদ আলীর ছেলে এবং স্থানীয় শাকিল বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা মামলা, ডাকাতির প্রস্তুতি ও হত্যা চেষ্টা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি শাকিলকে গ্রেপ্তার করতে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের আমিলার বাড়ি সামনে অভিযান চালায় বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোতালেব ও কনস্টেবল মনিরসহ তিন পুলিশ সদস্য। অভিযানে সন্ত্রাসী শাকিলকে তার বাড়ির সামনের সড়ক থেকে গ্রেপ্তার করতে ধাওয়া করে পুলিশ। একপর্যায়ে সে লাফ দিয়ে খালে পড়ে যায়। পরে পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে খাল থেকে আটক করে। তাকে আটকের পর সে শার্ট গায়ে দেওয়ার জন্য তালবাহানা করে। পরবর্তীতে তার পরিবার ও বাহিনীর সদস্যরা তাকে শার্ট দিতে এসে পুলিশ সদস্যদের জিম্মি করে বন্দুক ঠেকিয়ে তার হাত থেকে হ্যান্ডকাপ খুলে দিতে বাধ্য করে ছিনিয়ে নিয়ে যায়।


খোঁজ নিয়ে জানা যায়, ওই সময় এসআই মোতালেব স্থানীয় চেয়ারম্যানকে ফোন করে চৌকিদার পাঠিয়ে সহযোগিতা চাইলে তিনি ঘটনাস্থলে চৌকিদার আনোয়ারসহ দুইজনকে পাঠান। সন্ত্রাসীদের অস্ত্রের মুখে পুলিশ হ্যান্ডকাপ খুলে আসামি ছেড়ে দিতে বাধ্য হয়। ওই সময় স্থানীয় চৌকাদার সহ পুলিশের সোর্সকে মারধর করে সন্ত্রাসীরা। ঘটনাস্থলে পুলিশের সোর্সকে সন্ত্রাসীরা গুলি করতে উদ্যত হলে সে দৌড়ে পালিয়ে যায়।


এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ওয়ারেন্টের আসামি ধরতে গেলে সে লাফ দিয়ে পালিয়ে যায়। পুলিশকে জিম্মি করে কোনো ঘটনা ঘটেনি, পুলিশকে জিম্মি করলে হ্যান্ডকাপ নিয়ে যেত।  শাকিলের বিরুদ্ধে হয়তো একাধিক মামলা থাকতে পারে বলেও মন্তব্য করেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

আরও খবর