হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

পাকুন্দিয়ায় মোটরসাইকেল টমটম ও অটো রিক্সা সংঘর্ষে বিপুলের মৃত্যু


কিশোরগঞ্জ পাকুন্দিয়া মোটরসাইকেল, টমটম ও অটো রিক্সা ত্রিমুখী সংঘর্ষে হোসেনপুরের এক যুবকের মৃত্যু হয়েছে । শনিবার (৮ ই অক্টোবর) দুপুর ১২:টার দিকে কিশোরগঞ্জ পাকুন্দিয়া আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া  চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত যুবকের নাম মোহাম্মদ বিপুল মিয়া (২৫)।  তিনি হোসেনপুর উপজেলা পুমদী ইউনিয়নের  জগদল গ্রামের  মৃত হারিজ মিয়ার বড় ছেলে বিপুল।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকাল ৮:টার দিকে বিপুল তাঁর মোটরসাইকেলে মালামাল নিয়ে হোসেনপুর থেকে বের হন। সাইকেলটি কিশোরগঞ্জ পাকুন্দিয়া  আঞ্চলিক মহাসড়কের কোদালিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে পেছন থেকে টমটম ও অটো রিক্সা ওই মোটরসাইকেল কে  ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। 


পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 


এসময় স্থানীয় লোকেরা হাসপাতালে থাকা অবস্থায় বিপুলের মোবাইল ফোন থেকে ফোন দেয় বাড়িতে তার পরিবারের লোকজনের কাছে। ফোন পেয়ে তৎক্ষণিক তার পরিবারের ও বাড়ির লোকজন গিয়ে  কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন, মৃত বিপুলের মামা এ্যাডভোকেট মাহবুবুর রহমান।

দুর্ঘটনার জনিত কারণে,এতে কোন মামলা হয়নি।


আরও খবর