মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

মায়ের সামনে শিক্ষককে পেটালেন অষ্টম শ্রেণির ছাত্র!


নোয়াখালীর চাটখিলে অষ্টম শ্রেণির এক ছাত্রের মারধরের শিকার হয়েছেন শিক্ষক।    


বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভুক্তভোগী শিক্ষক চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।  এর আগে, গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদরাসার মাঠে এ ঘটনা ঘটে।  


অভিযুক্ত ছাত্র (১৬) উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের বাসিন্দা।  


 হামলার শিকার আবদুর রহমান বলেন, অভিযুক্ত ছাত্র অনেক দিন মাদরাসায় আসে না। বুধবার সে মাদরাসায় ক্লাস করতে আসলে শিক্ষকরা তাকে অভিভাবক নিয়ে মাদরাসায় আসতে বলে। পরে সে বুধবার দুপুর ১টার দিকে তার মাকে নিয়ে মাদরাসায় আসে। তখন কয়েকজন শিক্ষক ও তার মায়ের সামনে আমি তার কয়েকটি অনিয়মের বিষয় তুলে ধরি। পরে আমি তৃতীয় শ্রেণির কোরআন শিক্ষার ক্লাস নিতে ওই ক্লাসে চলে যাই। 


তিনি অভিযোগ করে আরও বলেন, একপর্যায়ে সে আরেক ছাত্রকে দিয়ে মাদরাসার অফিসে আমাকে ডেকেছে বলে মিথ্যা কথা বলে ডেকে পাঠান।  আমি মাদরাসার মাঠ দিয়ে অফিসে যাওয়ার পথে ওই ছাত্র তার মায়ের সামনে আকস্মিক আমার কোমরে লাথি মেরে রড দিয়ে আঘাত করে। আমি হাত দিয়ে রডের আঘাত ঠেকিয়ে দৌড়ে গিয়ে আত্মরক্ষা করি।     


এ ছাড়াও লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ছাত্র মাদরাসা এলাকার বাসিন্দা।  সে একজন বখাটে, উশৃঙ্খল, নারী উত্যক্তকারী, নেশাখোর কিশোর।  ইতিপূর্বে মাদরাসার নিয়ম ভঙ্গ করে সে বহুবার বহিস্কৃত হয়। তার পিতা-মাতা ক্ষমা চাওয়ার প্রেক্ষিতে তাকে পুনরায় মাদরাসায় নেওয়া হয়। তার নেতৃত্বে মাদরাসা এলাকায় কিশোর গ্যাং পরিচালিত হয়।  


অভিযোগের বিষয়ে জানতে ছাত্রের মায়ের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  


চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তরুণ তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিবেন।

আরও খবর