সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোরেলগঞ্জে সৎ মায়ের সঙ্গে অভিমান করে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জের পঞ্চকরণ  ইউনিয়নের পঞ্চকরণ  বাজারে এক ভাড়াটিয়া বাসা থেকে হাফসা (১৩) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

 ঘরের ড্রেসিং টেবিল নিয়ে সৎ বোন তৃতীয় শ্রেণির ছাত্রী হাবিবার সাথে কথা কাটাকাটি  হলে সৎ মা নাজমিন বোনের পক্ষ  নেন। এতে সৎ মায়ের সাথে অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে নিহতের পারিবারিক  সূত্রে জানা যায়।

নিহত কিশোরী হাফসা উপজেলার পুটিখালী ইউনিয়নের পাছেরবাড়ি গ্রামের রবিউল হাওলাদারের মেয়ে। হাফসা স্থানীয় এক মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।  হাফসার বাবা রবিউল চাকরির  সুবাদে চট্টগ্রাম থাকেন বলে স্বজনরা জানান।

মঙ্গলবার (২১ নভেম্বর ) সন্ধ্যা ৭ টার দিকে জানালা দিয়ে হাফসাকে ঘরের মধ্যে আঁড়ার সাথে ঝুলতে দেখতে পায় ওই এলাকার সাবেক ইউপি সদস্য বাড়িওয়ালা দেলোয়ার খলিফার এক মেয়ে। তৎক্ষণাৎ তার ডাক- চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসে।

সৎ মা নাজমিন ওই বাজারের একজন দোকানি।  নাজমিন তখন দোকানে ছিলেন বলে জানা যায়। খবর পেয়ে সবার সাথে তিনিও ছুটে আসেন। লোকজনের সহায়তায়  নাজমিন হাফসাকে নামিয়ে অসুস্থ অবস্থায় ট্রলারযোগে চিকিৎসার উদ্দেশ্যে বাগেরহাটে রওয়ানা হলে পথিমধ্যে হাফসার মৃত্যু ঘটে। পরে নাজমিন হাফসাকে নিয়ে বাসায় ফিরে আসেন বলে  সৎ মা নাজমিন  জানান। 

বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাফসার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট  শেষে ময়না তদন্তের  জন্য  বাগেরহাট  মর্গে  প্রেরণ করেন  বলে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান। তিনি আরও জানান এখনো কোন অভিযোগ পাইনি। এব্যাপারে একটি অপমৃত্যু  মামলা রেকর্ড  হয়েছে।

Tag
আরও খবর






deshchitro-6a26e57dac0c0-080626095333.webp
আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

১০ ঘন্টা ২৯ মিনিট আগে