হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

হরতাল-অবরোধের বিকল্প ভাবছে বিএনপিসহ সমমনারা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-11-2023 09:27:30 am

দাবি আদায়ে হরতাল-অবরোধের বিকল্প ভাবছে বিএনপিসহ সমমনারা। রাজধানীতে আন্দোলন জোরদারের পাশাপাশি পেশাজীবীদের যুক্ত করতে চান তারা।


এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, যুগপৎ আন্দোলন করলেও সবার এক মঞ্চে আসার সম্ভাবনা কম।


বিএনপিসহ সমমনা দলগুলোর আন্দোলনের মাঝেই বিরোধী জোটের কিছু নেতা ক্ষমতাসীনদের শিবিরে চলে গেছেন। আবার টানা কর্মসূচি দিলেও তা কার্যকরে মাঠে সরব নন বিরোধী নেতারা। 


সরকারের মন্ত্রীরা বলছেন, তাদের সঙ্গে যোগাযোগ করছেন বিএনপিসহ বিরোধী দলগুলোর অনেক নেতা। যারা ভোটে অংশ নিতে পারেন।


এমন পরিস্থিতিতে নাগরিক ঐক্যের সভাপতির দাবি, শিগগিরই আন্দোলনের ধরণ পাল্টে যাবে। দাবি আদায়ে রাজধানীতে আন্দোলন আরও জোরালো করার কথাও বলেন তিনি।


নাগরিক ঐক্যর সভাপতি বলেন, বিশেষ করে ঢাকা মহানগরী, সেটা আরও শক্তিশালী করতে হবে। বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষদের এগিয়ে আসতে হবে। তাহলে আন্দোলনটা বিজয়ের দ্বারপ্রান্তে যাবে। ওই অর্থে এটাকে বিজয়ের দ্বারপ্রান্তে বলতে পারি। এ জন্য আন্দোলনের ফরমেট চেঞ্জ হতে পারে। আন্দোলনের ধরন, চিত্র বদলাতে পারে।


বিরোধীদলের অনেক নেতা কারাগারে থাকলেও আন্দোলনে নেতৃত্ব সংকট হচ্ছে না বলেও দাবি করেন মান্না। তিনি জানান, অধিকার আদায়ে সমমনারা যুগপৎ আন্দোলন করলেও বর্তমান বাস্তবতায় সবার এক মঞ্চে এসে আন্দোলনের সম্ভাবনা কম।


এ ব্যাপারে মাহমুদুর রহমান মান্না আরও বলেন, বিএনপির ভেতরে কোনো সংকট আছে কিনা, সেটা আমি জানি না। কিন্তু আমাদের সঙ্গে তাদের যতটুকু যোগাযোগ হয়, তাতে আমরা সংকট দেখিনি।


এ সময় চলমান আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি পেশাজীবীদের সম্পৃক্ত করার কাজ চলছে বলেও জানান জ্যেষ্ঠ এই রাজনৈতিক।


আরও খবর