সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হাতে নিয়ে ১০৪ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের চা-বিরতিতে গেল স্বাগতিক বাংলাদেশ।
৭ রানে পিছিয়ে থেকে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করে চা-বিরতি পর্যন্ত ৩৮ ওভারে ২ উইকেটে ১১১ রান করেছে বাংলাদেশ।
দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ৮ ও জাকির হাসান ১৭ রানে আউট হন। ২৬ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৮৫ রান যোগ করেছেন তারা।
শান্ত ৪৮ ও মোমিনুল ৩৮ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের প্যাটেল ১ উইকেট নেন।
এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংস থেকে ৭ রানের লিড পেয়েছিলো কিউইরা।
২৪ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে
৫৩ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৬৭ দিন ২০ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭৭ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
৮০ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
৮৩ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
৮৪ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে
৮৫ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে