সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

আব্দুল্লাহ এর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পাশে দাঁড়ালো কয়রা উপজেলা ছাত্রলীগ


খুলনার কয়রা  উপজেলার গোবরা গুচ্ছ গ্রামের  মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল মামুন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছে না বিষয়টি জানার পর তার পাশে দাঁড়ালো কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু।


দেশ টিভি ফেইসবুক পেইজে টাকার অভাবে ভর্তি বন্ধ আব্দুল্যার শিরোনামে সংবাদ প্রকাশের পর তা দৃষ্টিগোছর হয় উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর।তিনি তাৎক্ষনিক আব্দুল্যাহর সাথে দেখা করে তার ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা দিবেন বলে জানান।


মেধাবী আব্দুল্যাহ আল মামুন এ বছর চবিতে খ ইউনিটে ৯৪৭ তম স্থান অর্জন করেছ।ভূমিহীনদের জন্য নির্মিত কয়রার গোবরা গুচ্ছগ্রামে ৫০ নম্বর ঘরে থাকে আব্দুল্যাহর পরিবার।


ঘূর্ণিঝড় আম্ফানের জলোচ্ছ্বাসে ৩ বিঘা ধানি জমি সহ ভিটামাটি হারিয়ে  সর্বশান্ত হয়েছে আব্দুল্লাহর পরিবার। সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহর দিনমজুর পিতা আবু বকর মোড়ল হাতের একটি আঙ্গুল খুইয়ে কাজকামে প্রায় অক্ষম । আব্দুল্যাহর পড়াশুনা চালিয়ে  চালিয়ে যাওয়ার জন্য জাগরনী চক্র ফাউন্ডেশন থেকে ২০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ নিয়েছিলো তার পরিবার। সেই ঋনের কিস্তি শোধ না হতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুখবর পায় । ঋণের ভারে বিপর্যস্ত আবু বকর মোড়ল ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবেন কি না এই শংকায় প্রহর গুনছিললেন।


কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু বলেন,অবহেলিত কয়রা উপজেলার বহু মেধাবী ছাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পায় যা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়।এলাকার দরিদ্র শিক্ষার্থী যারা অর্থের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না, তাদের পাশে বাংলাদেশ ছাত্রলীগ পাশে থাকবে।


আব্দুল্যাহর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কয়রা উপজেলা ছাত্রলীগ সহযোগিতা করবে বলে জানতে পেরে আব্দুল্যাহর মা  ফাতেমা খাতুন কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও খবর


deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

৯১ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে