হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

গাজা যুদ্ধে মিত্রদের চাপে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-12-2023 06:19:35 am

গাজায় যুদ্ধের জন্য বুধবার ইসরায়েল তার মিত্রদের কাছ থেকে চাপের মুখে পড়েছে। ইসরায়েলের প্রধান সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র ৭ অক্টোবরের হামলার জবাবে ‘নির্বিচার’ বোমাবর্ষণের সমালোচনা করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদও বিধ্বস্ত অঞ্চলে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবিতে একটি অবাধ্যতামূলক প্রস্তাবকে সমর্থন করেছে।

ইসরায়েল হামাসকে ধ্বংস করার এবং জিম্মিদের ঘরে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে গাজায় ভয়ংকর হামলা চালিয়ে যাচ্ছে।  

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলি হামলায় ১৮,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

মন্ত্রনালয় বুধবার জানিয়েছে, গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি বিমান হামলার সর্বশেষ হামলায় কমপক্ষে আরও ৫০ জন নিহত হয়েছে।

বাইডেন ওয়াশিংটনে একটি প্রচারণা অনুষ্ঠানে বলেছেন, হামাসের হামলার পর ইসরায়েল ‘বেশিরভাগ বিশ্বের সমর্থন পেয়েছে’। ‘কিন্তু নির্বিচারে বোমা হামলার কারণে তারা সেই সমর্থন হারাতে শুরু করেছে।’

ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, ‘নিরীহ ফিলিস্তিনিদের নিরাপত্তা এখন বড় উদ্বেগের বিষয়’।

অনেক ফিলিস্তিনি নিহত হয়েছে উল্লেখ করে ওয়াশিংটন কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলকে গাজায় বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে আরও সচেষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে।  

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন, গাজা কীভাবে শাসিত হবে তা নিয়ে বাইডেনের সাথে একটি ‘বিরোধ’ তৈরি হয়েছে, যা মিত্রদের মধ্যে একটি বিরল ফাটল তৈরি করেছে।

অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের নেতারা ইসরায়েলের অন্যান্য মিত্ররা একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছে, হামাসকে ধ্বংস করার প্রচেষ্টায় ফিলিস্তিনি বেসামরিকদের জন্য ‘নিরন্তর দুর্ভোগ’ গ্রহণযোগ্য নয়।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জাস্টিন ট্রুডো এবং ক্রিস্টোফার লুক্সন এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘গাজায় বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ স্থান হ্রাসে আমরা শঙ্কিত।’

‘হামাসকে পরাজিত করার মূল্য সমস্ত ফিলিস্তিনি বেসামরিক মানুষের ক্রমাগত দুর্ভোগের মাধ্যমে হতে পারে না।’

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদ যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাস করার পরে তারা বিবৃতি দিয়েছে। এতে ১৯৩টির মধ্যে ১৫৩টি সদস্য দেশ প্রস্তাবের পক্ষে পক্ষে ভোট দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিলেও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য রাশিয়ার নিন্দা করার প্রস্তাব গুলোকে নিয়মিত সমর্থন করে এমন দেশগুলোর সংখ্যা ১৪০ বা তার বেশি দেশ গাজায় যুদ্ধ বিরতির পক্ষে ভোট দিয়েছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি গাজার পরিস্থিতিকে ‘পৃথিবীতে নরক’ হিসাবে বর্ণনা করার সময় এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হলো।

আরও খবর