হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

কলমাকান্দায় বাস চাপায় এক হোটেল কর্মী নিহত

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 15-12-2023 12:51:15 pm

মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় বনভোজনে আসা বাসের চাপায় বকুল চন্দ্র সরকার(৪০) নামে  এক হোটেল কর্মী নিহত হয়েছে। নিহত বকুল চন্দ্র সরকার কলমাকান্দা সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ভুবেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।  তিনি পেশায় একজন হোটেল কর্মী। স্থানীয় সূত্রে জানা যায় বকুল প্রতিদিনের মত আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর আনুমানিক ছয়টার দিকে নিজ বাড়ি থেকে কলমাকান্দা খাদ্য গুদাম সংলগ্ন সৌরভ হোটেলে কর্মস্থলে আসার জন্য রওনা হয়। খাদ্য গুদাম এলাকায় আসার সাথে সাথে বিপরীত দিক থেকে আসা বনভোজনের একটি বাস বকুল কে গুদামের দেয়ালের সাথে চাপা দেয়। বাসটি টাঙ্গাঈল থেকে সীমান্তবর্তী এলাকা পাঁচগাওয়ের উদ্দেশ্যে যাচ্ছিল।  বাস চাপা দেওয়ার সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন পাল সত্যতা নিশ্চিত করে বলেন হাসপাতালে আনার পূর্বেই বকুল চন্দ্র সরকার মারা গেছেন। স্থানীয় ইউপি সদস্য এমজাদ মিয়া বলেন কলমাকান্দা টু মহেষখোলা রাস্তার খাদ্য গুদামের সীমানা প্রাচীর স্থানটি অনেক সরু হওয়া প্রায়ই বড় ধরনের  দুরঘটনার  কারণ হয়ে দাড়িয়েছে। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুল হক জানান, খবর পাওয়া সাথে সাথে ঘটনার স্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরে নিহত বকুল চন্দ্র সরকারের লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।  স্থানীয়রা খাদ্য গুদাম এলাকাটিকে দুর্ঘটনা প্রবন হিসাবে চিহ্নিত করে গুদামের সীমানা প্রাচীর ৪/৫ফুট ভিতরে সরিয়ে নেওয়ার  দাবী জানান। তারা জানান এ নিয়ে এলাকায় দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে।

Tag
আরও খবর