অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বাঁধনহারা পুরস্কার-২০২৬: সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন জামিলার স্বপ্ন এখন দেশসেরা হওয়া প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স

বইয়ের কথা | আফরিনা সুলতানা ঈশিতা

যে বই তোমায় ভাবতে শেখায় 

সে বই তুমি পড়বে, 

যে বই তোমার জ্ঞান বাড়াবে 

সে বই তুমি পড়বে। 


যে বই তুমি পড়তে রাজি 

সে বই তুমি পড়বে, 

সে বই তুমি পড়তে পারো 

যে বই তোমায় গড়বে। 


বই মেলাতে যেতে পারো 

আনতে পারো বাহারি বই, 

বইয়ের সাথে নয়তো আড়ি 

বই কে বানাও সই। 


বই পড়ে আবেগ বাড়ে 

যে বই পড়া দরকার, 

যে বই তোমার অশ্রু ঝড়াবে 

সে বইটাও কিন্তু চমৎকার। 


নানান রকম বই তুমি 

করতে পারো আপন, 

একাকীত্বের সঙ্গী তোমার 

মানাবে তোমার মন। 


বইয়ের সাথে বিবাদ নয় 

মুগ্ধ হয়ে পড়, 

হরেক রকম বই পড়ে 

জ্ঞানের পাহাড় গড়। 


বইয়ের সাথে মিশলে তুমি 

আনন্দ পাবে বেশ, 

কাটবে তোমার মনের ভয় 

আর বইয়ের সাথে বিচ্ছিন্নতার রেশ।  




আফরিনা সুলতানা ঈশিতা 

আগলা, নবাবগঞ্জ, ঢাকা।