হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা

মোজার ওপর মাসেহ করার নিয়ম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-12-2023 02:03:52 am

প্রশ্ন: শীতকালে অনেককে অজুর সময় পা না ধুয়ে মোজার ওপর মাসেহ করতে দেখি, এটি কি ইসলামসম্মত? কখন, কীভাবে তা পরিধান করলে মাসেহ করা যাবে? কীভাবে মাসেহ করতে হয়—বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।

•• মুহাম্মদ শহীদুল্লাহ, রাজশাহী 


◾মাসেহ কখন করা যাবে: বছরের যেকোনো সময় মোজার ওপর মাসেহ করা যাবে। মহানবী (সা.) এরশাদ করেন, ‘মোজার ওপর মাসেহ করার সময় মুসাফিরের জন্য তিন দিন, তিন রাত এবং মুকিমের জন্য এক দিন, এক রাত।’ (আবু দাউদ) অর্থাৎ, ইসলামের দৃষ্টিতে যিনি মুসাফির, তিনি তিন দিন, তিন রাত একটানা মাসেহ করতে পারবেন। সময়টি শুরু হবে মোজা পরার পর যখন প্রথম অজু ভাঙবে, তখন থেকে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা) কেউ বাড়িতে অবস্থান করা অবস্থায় মাসেহ করার পর মুসাফির হয়ে গেলে মুসাফিরের সময়সীমা পূর্ণ করবে।


একইভাবে মুসাফির মাসেহ শুরু করার পর মুকিম হয়ে গেলে মুকিমের মেয়াদ পূরণ করবে। (আবু দাউদ) 


◾মাসেহ কীভাবে করবেন: হাতের ছোট তিন আঙুলের সমান পায়ের ওপরের অংশ মাসেহ করা ফরজ। (আবু দাউদ) আর পায়ের আঙুলের মাথা থেকে হাতের আঙুলগুলো প্রশস্ত করে টাখনু পর্যন্ত মাসেহ করা সুন্নত। (কিতাবুল আসার)


◾মাসেহ কখন ভেঙে যায়: যেসব কারণে অজু ভেঙে যায়, সেই সব কারণে মাসেহও ভেঙে যায়। মোজা খোলার কারণে মাসেহ ভেঙে যায়। মোজা পায়ের টাখনুসহ বেশির ভাগ অংশ বের হয়ে গেলে মাসেহ ভেঙে যায়। নির্ধারিত সময় শেষ হওয়ার মাধ্যমে মাসেহ ভেঙে যায়। উভয় মোজার কোনো একটির বেশির ভাগ অংশে পানি ঢুকলে মাসেহ ভেঙে যায়। (তিরমিজি, বাদায়েউস সানায়ে, মুআত্তা মুহাম্মদ) 

 

✓ উত্তর দিয়েছেন, মুফতি ইশমাম আহমেদ, শিক্ষক ও ফতোয়া গবেষক

সূত্র:  দৈনিক আজকের পত্রিকা

আরও খবর