হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

সমৃদ্ধির হোক নতুন বছর | নূরজাহান নীরা

দেখতে দেখতে কেটে গেলো একটি বছর। ২০২৩ সাল। শতাব্দীর দুয়ারে এসে কড়া নাড়ছে নতুন বছর। ২০২৪ সাল। নতুনের আহবানে মানুষের মনোজগতে তৈরী হয় নানা কৌতূহল। নতুন স্বপ্ন, নতুন আশা। মানুষ স্বভাবতই আশাবাদী। এই নতুন বছর ঘিরেও মানুষের মনে অনেক আশা ও প্রত্যাশা বিরাজ করছে। বিগত বছরের সুখ-দুঃখ, জরাজীর্ণ, রোগ-শোক, পাওয়া- না পাওয়ার সব হিসেব চুকিয়ে নতুন বছরকে বরণ করতে এ-মূহুর্তে প্রস্তুত বিশ্ববাসী। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের মানুষও অধির আগ্রহে অপেক্ষা করছে নতুন বছরের। জাঁকজমকপূর্ণ ভাবেই নতুন বছরকে বরণ করবে সবাই। বছরের প্রথম দিনেই শিশু কিশোরদের হাতে উঠবে নতুন বই। অনেক শিশু প্রথম পা-রাখবে স্কুলে। অন্য রকম আনন্দ আর উত্তেজনা এসব শিশু কিশোরদের মাঝে। হাজার কল্পনা তাদের মনে এই নতুন বছর ঘিরে। অনেকে নতুন ব্যবসা শুরু করবেন,অনেকে নতুন চাকরী, অনেকের নতুন সংসার গুছিয়ে নেওয়ার পরিকল্পনা। 


এবার নতুন বছর ঘিরে যোগ হয়েছে নির্বাচনী হাওয়া। বছরের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে নানা কৌতুহল সাধারণ মানুষের মধ্যে। কেমন হবে নির্বাচন? কেমন হবে আগামী বছর। পদ্মাসেতু,মেট্রোরেল, কর্ণফুলী টানেল, এক্সপ্রেস হাইওয়ে নিঃসন্দেহে দেশের জন্য অনেক বড় অর্জন। এই অর্জন যেমন আনন্দের অন্য দিকে বাজার অস্থিরতায় সাধারণ মানুষ দিশেহারা। পুরো ২০২৩ সালটি কেটেছে এই বাজার অস্থিরতায়। সেই করোনাকালীন শুরু এরপর আর মানুষের আার্থিক অবস্থার পরিবর্তন হয়নি। সময় যত বইছে জীবনযাপন তত কঠিন হচ্ছে। যদিও দ্রব্যমূল্যের বিষয়টি যুদ্ধ পরিস্থিতির কারণ হিসেবে ধরা হচ্ছে হচ্ছে। তবে সাধারণ মানুষ চায় নির্বাচিত নতুন সরকার নতুন বছরে সব সংকট কাটিয়ে দেশের মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনবেন। সাধারন মানুষগুলোর চাওয়াও খুব সাধারণ। তারা একটু ভালো থাকবে, একটু নিশ্চিন্তে ঘুমাবে। অধিক টাকা, বাড়ি গাড়ি তারা চায় না। চায় একটা শান্তিপূর্ণ পরিবেশ। তারা রাজনীতি বোঝে না, ক্ষমতা বোঝে না, তারা বোঝে মায়ের কোল শিশুর নিরাপদ জায়গা। ক্ষুধা-দারিদ্র্য, খুন- গুম ও দুর্নীতি মুক্ত একটা দেশ সবারই চাওয়া। 


আশা রাখি যারা ক্ষমতায় আসবেন দেশের নীতিনির্ধারক হবেন তারা দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি সব সংকট কাটিয়ে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে দিয়ে নতুন আলো দেখাবেন নতুন বছরে এমনই চাওয়া এখন। এ সংকট কাটিয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে জনগণকেও এগিয়ে আসতে হবে। জনগণ জনশক্তিতে পরিনত হলেই দেশ সত্যিকার সমৃদ্ধ হবে। সবার উচিত নিজ নিজ জায়গা থেকে, নিজের সততা আর পরিশ্রমের মাধ্যমে নিজ ভাগ্য বদলের। মনে রাখতে হবে পরিশ্রম ছাড়া পরিবর্তন সম্ভব নয়। সবাইকে পালন করতে হবে সু-নাগরিকের দ্বায়িত্ব। মা আর মাতৃভূমি সমান। সে মাতৃভূমি মাকে ভালো রাখার দ্বায়িত্ব সবার। নতুন বছরে সেটাই হোক সবার অঙ্গিকার। 




নূরজাহান নীরা 

ফতুল্লা, নারায়ণগঞ্জ। 

আরও খবর

deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

২ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে


69dc4df9a2c6b-130426075921.webp
ঢাকা-বরিশাল মহাসড়ক যেন এক মরণ ফাঁদ

৫ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে




69bd201114515-200326042313.webp
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা

২৮ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে