বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকে একাধিক পদে চাকরি, নেই আবেদন ফি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-01-2024 10:39:37 am

© সংগৃহীত ছবি


বাংলাদেশ ব্যাংক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৬ ও ১৯তম গ্রেডে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


১. পদের নাম: ফায়ার কন্ট্রোল অপারেটর (পুরুষ)

পদসংখ্যা: ৩ (কম/বেশি হতে পারে)

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ৬ মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের চাকরির অভিজ্ঞতা। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬) 


২. পদের নাম: ফায়ার ফাইটার (পুরুষ)

পদসংখ্যা: ৬ (কম/বেশি হতে পারে)

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ৬ মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) 


◾যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন:

ফায়ার কন্ট্রোল অপারেটর (পুরুষ) পদের ক্ষেত্রে বরিশাল, ঝালকাঠি, খুলনা, রাজবাড়ী ও রাজশাহী জেলার প্রার্থী ছাড়া অন্য সব জেলার স্থায়ী বাসিন্দা ও ফায়ার ফাইটার (পুরুষ) পদের ক্ষেত্রে সব জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান/নাতি প্রার্থীদের ক্ষেত্রে উভয় পদেই সব জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।


◾বয়সসীমা

১১ জানুয়ারি ২০২৪ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। 


◾আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইটে Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফরমে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনো আবেদন ফি প্রদান করতে হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।


◾আবেদনের শেষ সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৪।

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৬৭ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

২৩৬ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে